আন্তর্জাতিক

ভারতে ফের বাড়ছে করোনার থাবা, চিন্তিত মোদি সরকার

ভারতে করোনা। ছবি: আনন্দবাজার।
ভারতে করোনা। ছবি: আনন্দবাজার।

ভারতে হু হু করে বাড়ছে করোনার প্রকোপ। চিকিৎসকেরা দ্রুত সবাইকে টিকার আওতায় আনার জোর পরামর্শ দিচ্ছেন। মাস্ক ও স্যানিটাইজারের ব্যবহার বাধ্যতামূলক করতে বলেছেন। কঠোরভাবে শারীরিক দূরত্ববিধিও মেনে চলার নির্দেশ দিয়েছেন তারা। সরকারের সংশ্লিষ্টরা করোনার প্রকোপ ঠেকাতে একের পর এক সভা করছেন।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রের বরাত দিয়ে সোমবার আনন্দবাজার অনলাইন এ খবর জানিয়েছে।

খবরে জানানো হয়, পর পর টানা ছয়দিন দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা দুই হাজারের বেশি। রোববার দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ২ হাজার ৫৯৩। সোমবার তা সামান্য কমে দাঁড়িয়েছে ২ হাজার ৫৪১-এ।

স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্র অনুযায়ী, ভারতের দৈনিক সংক্রমণের হার বেড়ে হয়েছে দশমিক ৮৪ শতাংশ। সক্রিয় রোগীর সংখ্যা ১৬ হাজার ৫২২ জন। গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা ৩০ জন। সুস্থ হয়েছেন ১ হাজার ৮৬২ জন।

ভারত জুড়ে মোট ১৮৭ কোটি ৭১ লাখ ৯৫ হাজার ৭৮১ টিকাকরণ হয়েছে। ভারতে করোনা সংক্রমণের শীর্ষে রয়েছে দিল্লি (১ হাজার ৮৩ জন)। এরপর রয়েছে হরিয়ানা (৪১৭ জন), কেরালা (২৮১ জন) এবং উত্তরপ্রদেশ (২১২ জন)।

এখনই কার্যকরী উদ্যোগ না নিলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বলে আশঙ্কা করছেন চিকিৎসকেরা। সেই সাথে টিকাকরণের উপর বিশেষ জোর দিতে বলেছেন তারা। মাস্ক ও স্যানিটাইজার ও শারীরিক দূরত্ববিধিও মেনে চলা বাধ্যতামূলক করতে নির্দেশ দিয়েছেন তারা।

বিশেষজ্ঞদের মতে, করোনা আবার মাথাচাড়া দিচ্ছে সারা বিশ্বে। এ পরিস্থিতিতে কীভাবে করোনা মোকাবিলা করা যায়, তা নিয়ে আলোচনা করতে আগামী বুধবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রীদের সাথে বৈঠক করবেন।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ