আন্তর্জাতিক

দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর গোলা বর্ষণ

ইসরায়েলি বাহিনীর গোলা বর্ষণ। সংগৃহীত ছবি।
ইসরায়েলি বাহিনীর গোলা বর্ষণ। সংগৃহীত ছবি।

দক্ষিণ লেবাননে কয়েক ডজন আর্টিলারি শেল নিক্ষেপ করেছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েল সীমান্তবর্তী লেবানন থেকে রকেট উৎক্ষেপণ করার অভিযোগে দেশটির লক্ষ্যবস্তুতে সোমবার এ হামলা চালায় বলে জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এক বিবৃতিতে জানায়, ইসরায়েলি ভূখণ্ডে রকেট ছোড়ার প্রতিবাদে লেবাননের একটি অবকাঠামো লক্ষ্যবস্তুতে আর্টিলারি হামলা চালাচ্ছে আইডিএফ।

অবকাঠামোগত লক্ষ্যবস্তু সম্পর্কে বিশদ কোন বিবরণ দেয়নি আইডিএফ।

টাইমস অব ইজরায়েলের প্রতিবেদনে বলা হয়, লেবানন থেকে ইসরায়েলে দিকে যে রকেটটি নিক্ষেপ করা হয়েছিল সেটি সীমান্তবর্তী কিবুতজ মাতজুভার নিকট খোলা এলাকায় অবতরণ করে। কিন্তু রকেটের আঘাতে অবকাঠামোগত ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।

লেবাননের সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, ইসরায়েলের সীমান্তবর্তী দক্ষিণ লেবাননের কয়েকটি শহরে ৫০টি আর্টিলারি শেল নিক্ষেপ করেছে ইসরায়েলি বাহিনী।

লেবাননের মিডিয়ার খবরে বলা হয়, লেবানিজ সেনাবাহিনী দেশটির দক্ষিণে সেনা মোতায়েন করার সময় জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনী (ইউনিফিল) সীমান্তবর্তী বেশ কয়েকটি স্থানে সাইরেন বাজিয়েছিল।

তবে এ হামলায় সীমান্তের দু’পাশে হতাহতের কোন খবর পাওয়া যায়নি। রকেট হামলার পেছনে লেবাননের কোন গ্রুপ ছিল তাও স্পষ্ট জানা যায়নি।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ