আন্তর্জাতিক

ট্রাম্পের দৈনিক জরিমানা ১০ হাজার ডলার!

ডোনাল্ড ট্রাম্প, সাবেক মার্কিন প্রেসিডেন্ট
ডোনাল্ড ট্রাম্প, সাবেক মার্কিন প্রেসিডেন্ট

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আদালত অবমাননার দায়ে দোষী সাব্যস্ত হয়েছেন। নিউ ইয়র্ক রাজ্যের একটি আদালতে তাকে দোষী সাব্যস্ত করে দৈনিক ১০ হাজার ডলার করে জরিমানা করেছেন।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, ট্রাম্পের ব্যবসায়ীক কার্যক্রন নিয়ে নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেলের তদন্তে চাওয়া কাগজপত্র দাখিলে ব্যর্থ হওয়ায় এই পরিণতির মুখোমুখি হলেন ডোনাল্ড ট্রাম্প।

ট্রাম্প যতদিন পর্যন্ত পরোয়ানা অনুযায়ী কাগজপত্র দাখিল না করবেন, ততদিন তাকে দৈনিক ১০ হাজার ডলার করে জরিমানা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারক আর্থার এনগোরন।

নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিসিয়া জেমসের পরোয়ানা বাতিলের চেষ্টা করেও সফল হননি ট্রাম্প।

ওই আদালত গত ৩ মার্চের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার সময় দিয়েছিল; পরে ট্রাম্পের আইনজীবীদের অনুরোধে ওই সময়সীমা ৩১ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছিল। কিন্তু এর মধ্যেও প্রয়োজনীয় কাগজপত্র জমা দেননি ট্রাম্প।

আদালতকক্ষে ট্রাম্প উপস্থিত না থাকলেও তাকে উদ্দেশ্য করে বিচারক বলেন,‘‘জনাব ট্রাম্প, আমি জানি আপনি আপনার ব্যবসাকে গুরুত্ব দেন, আমিও আমার কাজকে গুরুত্ব দেই। যে কারণে আপনাকে আদালত অবমাননায় দোষী সাব্যস্ত করা হল।’’

তবে কোনো ধরনের অন্যায়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন ট্রাম্প। উল্টো, অ্যাটর্নি জেনারেল জেমসের তদন্তকে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলেও অভিহিত করেছেন তিনি।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ