আন্তর্জাতিক

রোহিঙ্গা ক্যাম্পে ডেনমার্কের রাজকুমারী

ডেনমার্কের রাজকুমারী ম্যারি এলিজাবেথ। ছবি: ইন্টারনেট।
ডেনমার্কের রাজকুমারী ম্যারি এলিজাবেথ। ছবি: ইন্টারনেট।

বাংলাদেশ সফররত ডেনমার্কের রাজকুমারী মেরি এলিজাবেথ ডোলান্ডসন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে গেছেন।

মঙ্গলবার (২৬ এপ্রিল) সকালে কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গাদের ৫ নম্বর ক্যাম্প পরিদর্শন করেন তিনি।

ক্যাম্পে পৌঁছালে ডেনিশ রাজকন্যাকে স্বাগত জানান শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শাহ রেজওয়ান হায়াতসহ পদস্থ সরকারি কর্মকর্তারা।

এ সময় তিনি ডেনিশ রিফিউজি কাউন্সিলের ক্যাম্পের পাহাড় ভাঙনরোধ এবং পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি পর্যবেক্ষণ করেন। এরপর তিনি ৮ ও ৬ নম্বর ক্যাম্পগুলোতে যান ও পায়ে হেঁটে রোহিঙ্গা ক্যাম্প ঘুরে দেখেন। পরে বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের রোহিঙ্গা নাগরিকদের সঙ্গে কথা বলেন তিনি।

এ সময় রাজকুমারী গাছের চারা রোপণ করেন এবং রোহিঙ্গা কো-অর্ডিনেশন অফিসে উপকারভোগী রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন। তারপর তিনি উখিয়ার রাজাপালং এলাকার স্থানীয়দের সঙ্গে সাক্ষাৎ করেন। স্থানীয়দের বিভিন্ন বিষয়ে অবগত হন।

এর আগে, সোমবার (২৫ এপ্রিল) বিকেলে ৩ দিনের সফরে কক্সবাজার পৌঁছায় ডেনমার্কের রাজকুমারী। বুধবার (২৭ এপ্রিল) কক্সবাজার থেকে হেলিকপ্টারযোগে সাতক্ষীরা যাওয়ার কথা রয়েছে ওই রাজকুমারী।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ