আন্তর্জাতিক

করাচি বিশ্ববিদ্যালয়ে বিস্ফোরণে নিহত ৪

করাচি বিশ্ববিদ্যালয়। পাকিস্তান। ফাইল ছবি।
করাচি বিশ্ববিদ্যালয়। পাকিস্তান। ফাইল ছবি।

পাকিস্তানের করাচি বিশ্ববিদ্যালয়ে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়টির বাণিজ্য বিভাগের কাছে এ বিস্ফোরণে অন্তত চারজন নিহত হয়েছেন।

সিন্ধু প্রদেশের পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে মঙ্গলবার দ্য ডন অনলাইন এ খবর জানিয়েছে।

প্রাদেশিক পুলিশের মহাপরিদর্শক (আইজি) মোস্তাক আহমেদ মেহের সিন্ধ প্রদেশের মুখ্যমন্ত্রী মুরাদ আলি শাহয়ের সঙ্গে ফোনালাপে নিহতের সংখ্যা নিশ্চিত করেন।

বিশ্ববিদ্যালয়ের এক মুখপাত্র নিশ্চিত করেছেন যে, নিহতদের মধ্যে তিনজনই চীনের নাগরিক। এরা হলেন- কনফুসিয়াস ইনস্টিটিউটের পরিচালক হুয়াং গিপিং, দিং মুপেং, চেন সা। নিহত অপর ব্যক্তি হল গাড়িচালক খালিদ।

এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। এরা হলেন- ওয়্যাং ইউকিং ও হামিদ।

টেলিভিশন ফুটেজে দেখা গেছে, একটি সাদা ভ্যান আগুনে পুড়ে গেছে; পাশপাশের ঘরবাড়ির জানালাগুলোর কাচ ফেটে গেছে।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ