আন্তর্জাতিক

যে কারনে পোল্যান্ড ও বুলগেরিয়াকে গ্যাস দেবে না রাশিয়া

গ্যাস। ফাইল ছবি।
গ্যাস। ফাইল ছবি।

ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্য দেশ পোল্যান্ড ও বুলগেরিয়ায় আজ থেকে গ্যাস সরবরাহ বন্ধ করে দিচ্ছে মস্কো। রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন জ্বালানি জায়ান্ট গ্যাজপ্রম জানিয়েছে, আজ বুধবার থেকে গ্যাস সরবরাহ স্থগিত থাকবে। খবর এপি ও রয়টার্স।

পোল্যান্ডের রাষ্ট্রীয় তেল গ্যাস কোম্পানি পিজিএনআইজি জানিয়েছে, বুধবার থেকে বেলারুশ হয়ে পোল্যান্ডে আসা ইয়ামাল-ইউরোপ লাইনের গ্যাস সরবরাহ বন্ধ করে দিচ্ছে রাশিয়া। তাদের মুদ্রা রুবলে অর্থ দিতে অস্বীকার করায় এ পদক্ষেপ নিয়েছে মস্কো।

এর আগে মস্কোর বন্ধু নয় এমন রাষ্ট্রগুলোকে জ্বালানি গ্যাসের বিনিময়ে রুবলে অর্থ দিতে হবে বলে জানিয়েছে রাশিয়া। তাদের এ সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি পদক্ষেপের কথা বিবেচনা করছে পিজিএনআইজি। ইয়ামাল-ইউরোপ লাইন দিয়ে বছরে প্রায় ৯০০ কোটি ঘনমিটার গ্যাস আমদানি করে থাকে পোল্যান্ড, যা দেশের চাহিদার প্রায় ৪৫ ভাগ।

বুলগেরিয়া জানিয়েছে, গ্যাস আমদানির বিকল্প পথ বের করতে রাষ্ট্রীয় গ্যাস কোম্পানিগুলোর সঙ্গে কাজ করছে তারা। তবে আপাতত অভ্যন্তরীণ ব্যবহারে কোনো বিধিনিষেধ আরোপ করা হবে না বলে জানানো হয়। যদিও ৬৫ লাখের এ দেশটির মোট চাহিদার ৯০ ভাগেরও বেশি গ্যাস আমদানি হয় রাশিয়া থেকে।

গত মাসে পুতিন ঘোষণা দেন, বন্ধু নয় এমন বিদেশী রাষ্ট্রগুলোকে গ্যাজপ্রমের সঙ্গে লেনদেন করতে হলে ডলার ও ইউরোর পরিবর্তে রুবলে করতে হবে। এমন দাবি বেশিরভাগ দেশই প্রত্যাখ্যান করে বলেছে, এ সিদ্ধান্ত অগ্রহণযোগ্য ও চুক্তির একতরফা লঙ্ঘন। তবে শুধুমাত্র হাঙ্গেরি রুবলে লেনদেন করতে সম্মত হয়েছে ।

বিশ্লেষকরা মনে করছেন, রাশিয়া অন্যান্য দেশেও জ্বালানি গ্যাস সরবরাহ বন্ধ করে দিলে ইউরোপের অর্থনীতি হুমকির মুখে পড়তে পারে। বাড়তে পারে প্রাকৃতিক গ্যাসের দাম। যদিও এটি রাশিয়ার অর্থনীতিতেও আঘাত হানবে বলে মনে করা হচ্ছে।

সূত্র: রয়টার্স

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ