আন্তর্জাতিক

সিরিয়ায় ইসরাইলি হামলায় নিহত ৯

ইসরাইলী হামলা। ছবি: সংগৃহীত।
ইসরাইলী হামলা। ছবি: সংগৃহীত।

সিরিয়ার রাজধানী দামেস্কে ইসরাইলের ছোড়া মিসাইলে নয়জন যোদ্ধা নিহত হয়েছেন। নিহতদের মধ্যে পাঁচজন সিরীয় সৈন্যও রয়েছেন। বার্তা সংস্থা এএফপি বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

২০২২ সালের শুরুর পর থেকে এই প্রথম দেশটিতে এ রকম রক্তক্ষয়ী অভিযান চালানো হয়েছে একটি যুদ্ধ পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে।

সিরিয়ায় ইরানের সামরিক বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট একটি গোলাবারুদের গুদাম এবং বেশ কয়েকটি স্থাপনা হামলার লক্ষ্যবস্তু ছিল বলে সংস্থাটি জানিয়েছে।

স্থানীয় সময় বুধবার ভোরের দিকে ইসরাইলি শত্রুরা বিমান হামলা চালিয়েছে... দামেস্কের আশপাশের কয়েকটি অবস্থান লক্ষ্য করা হয়েছে বলে সামরিক সূত্রের বরাত দিয়ে দেশটির সরকারি সংবাদ সংস্থা সানার প্রতিবেদনে বলা হয়েছে।

সিরিয়ার সরকার হামলায় নিহতের বিষয়টি নিশ্চিত করেছে। তবে এই বিষয়ে ইসরাইলের তরফ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ