আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের সাথে শত্রুতা নয় : শাহবাজ শরিফ

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। ছবি: সংগৃহীত।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। ছবি: সংগৃহীত।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে শত্রুতা করার মতো সামর্থ্য নেই পাকিস্তানের। তাই দেশটির সাথে সুসম্পর্ক চায় পাকিস্তান। বুধবার এমন সংবাদ প্রকাশ করেছে জিও নিউজ।

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) দাবি, বিদেশী (যুক্তরাষ্ট্র) ষড়যন্ত্র ও অর্থের মাধ্যমে ইমরান খানের সরকারকে ক্ষমতাচ্যুত করা হয়েছে। এরপর মঙ্গলবার সন্ধ্যায় বিদেশী ষড়যন্ত্রের বিষয়ে এমন মন্তব্য করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ওই মন্তব্যে যুক্তরাষ্ট্রের সাথে শত্রুতা না করে সুসম্পর্ক স্থাপন করার কথা বলেন শাহবাজ।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ আরো বলেছেন, যদিও পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটি বলেছে যে এখানে (ইমরান খানের সরকারকে ক্ষমতাচ্যুত করারা ক্ষেত্রে) কোনো বিদেশী ষড়যন্ত্র নেই। এরপরেও তিনি বিদেশী ষড়যন্ত্রের ওই চিঠি নিয়ে বিচার বিভাগী কমিশন গঠন করবেন।

সাম্প্রতিক সময়ে করাচিতে হওয়া উগ্রবাদী হামলার বিষয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, এ ঘটনা পাকিস্তানের জন্য খুবই ক্ষতিকর। পাকিস্তান তার নিরাপত্তা ব্যবস্থাকে আরো উন্নত করবে।

তিনি আরো বলেন, বুধবার পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীকে করাচি সফর করতে বলেছেন তিনি। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী দেশটির সিন্ধু প্রদেশের সরকারের সাথে কথা বলে চীনের নাগরিকদের নিরাপত্তার ব্যবস্থা করবেন।

সূত্র : জিও নিউজ

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ