আন্তর্জাতিক

হঠাৎ কেন সৌদি যাচ্ছেন এরদোগান?

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান

হঠাৎ করে সৌদি আরব সফরে যাচ্ছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান। ২০১৮ সালে সৌদি সমালোচক সংবাদিক জামাল খাসোগিকে ইস্তান্বুলে রিয়াদের কনস্যুলেটে হত্যার পর দেশ দুটির সম্পর্ক তলানিতে নামে। তাই বিশ্ব রাজনীতিতে এরদোগানের এই সফর যথেষ্ট গুরুত্বপূর্ণ।

আজ বৃহস্পতিবার (২৮ এপ্রিল) তিনি সৌদি আরবে পৌঁছাতে পারেন। খবর আলজাজিরার।

তুরস্কের জেষ্ঠ্য কর্মকর্তারা জানান, এ সফরে তিনি ক্রাউন প্রিন্স মুহাম্মদ বিন সালমান (এমবিএস) ও বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের সঙ্গে বৈঠক করবেন।

সংবাদিক জামাল খাসোগি হত্যার পর দুই দেশের সম্পর্ক উন্নয়ন এই সফরের অন্যতম কারন হিসেবে দেখা হচ্ছে।

তুরস্কের প্রেসিডেন্টের কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়, তুরস্ক ও সৌদি আরবের মধ্যে সম্পর্কের সবদিক পর্যালোচনা করা হবে। এ সফরের অংশ হিসেবে অনুষ্ঠেয় বৈঠকে আলোচিত হবে দুই দেশের মধ্যে সহযোগিতা বাড়ানোর বিষয়েও।

‘এসব বৈঠকে আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়াবলীও আলোচিত হবে’, বলা হয় বিবৃতিতে।

বেশ কয়েকমাস ধরে আঙ্কারা মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে সম্পর্ক গভীর করার চেষ্টা চালাচ্ছে। অনুষ্ঠেয় বৈঠকগুলো দুই দেশের সম্পর্কে নতুন গতি আনবে বলে ধারণা করা হচ্ছে।

চলতি মাসে তুরস্ক খাসোগি হত্যার মামলা বাতিল করে ও মামলাটি সৌদি আরবের হাতে হস্তান্তরের সিদ্ধান্ত নেয়। এ সিদ্ধান্ত সম্পর্ক উন্নয়ন ও এরদোগানের রিয়াদ সফরের বাধা দূর করে।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ