আন্তর্জাতিক

ইকুয়েডরে জরুরি অবস্থা ঘোষণা

ইকুয়েডরে জরুরি অবস্থা। ছবি: সংগৃহীত।
ইকুয়েডরে জরুরি অবস্থা। ছবি: সংগৃহীত।

অপরাধ কমিয়ে আনতে ইকুয়েডরে দুই মাসের জরুরি অবস্থা ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট। দেশটির পশ্চিমাঞ্চলের ৩ টি প্রদেশে এই জরুরি অবস্থা কার্যকরি হবে। সম্প্রতি ইকুয়েডরে গণ অপরাধ উদ্বেগজনকভাবে বেড়ে যাওয়ায় সরকার এই সিদ্ধান্ত নিয়েছে বলে এক প্রতিবেদনে উল্লেখ করেছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি ও বার্তা সংস্থা রয়টার্স।

শুক্রবার (২৯ এপ্রিল) এক টুইট বার্তায় প্রেসিডেন্ট গুইলারমো লাসো এ তথ্য জানিয়েছেন।

গুইলারমো লাসো টুইটার পোস্টে লিখেছেন, শান্তি ও শৃঙ্খলা আনার জন্য গুয়াস, মানাবি ও এসমেরালদাস অঞ্চলে কারফিউ জারি করা হয়েছে এবং সেনা ও পুলিশ পাঠানো হয়েছে। এই তিন প্রদেশে ৪ হাজার পুলিশ ও ৫ হাজার সেনা মোতায়েন করা হয়েছে।

কারফিউ স্থানীয় সময় রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত বলবৎ থাকবে বলে ওই পোস্টে উল্লেখ করেছেন তিনি। ইকুয়েডরের প্রেসিডেন্ট আরও লিখেছেন, আমাদের শান্তি-শৃঙ্খলা কখনোই অপরাধীদের হাতে ছেড়ে দেব না।

ইকুয়েডরে সম্প্রতি খুন ও অন্যান্য গণ-অপরাধ উদ্বেগজনকভাবে বেড়েছে। গত বছর দায়িত্ব গ্রহণের পর গুইলারমো লাসো দ্বিতীয়বারের মতো জরুরি ক্ষমতা ব্যবহার করছেন। এর আগে গত অক্টোবরে দেশব্যাপী ৬০ দিনের জরুরি অবস্থা ঘোষণা করেছিলেন গুইলারমো লাসো।

দেশটিতে অপরাধ বেড়ে যাওয়ার পেছনে মাদক পাচারকে দায়ী করেছেন প্রেসিডেন্ট লাসো। ইকুয়েডর প্রতিবেশী দেশ পেরু ও কলম্বিয়া থেকে পাচার করা কোকেনের ট্রানজিট রুট হিসেবে ব্যবহৃত হয়। এ ছাড়া মেক্সিকোর মাদক ব্যবসায়ীরা স্থানীয় অপরাধী চক্রের মাধ্যমে কাজ করে বলে অভিযোগ রয়েছে।

সবচেয়ে বেশি অপরাধ ঘটে গুয়াস প্রদেশে। এই প্রদেশের গুয়াকিল শহরটি ইনসাইট ক্রাইমের তালিকায় বিশ্বের ৫০তম সহিংস শহর হিসেবে স্থান পেয়েছে। অনুসন্ধানী সাংবাদিকতামূলক এই ওয়েবসাইট বলেছে, ২০২১ সালে ইকুয়েডরে খুনখারাবির হার লাতিন আমেরিকার যেকোনো দেশের তুলনায় অনেক দ্রুত বৃদ্ধি পেয়েছে।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ