আন্তর্জাতিক

‘শাহবাজের সঙ্গে বসতে রাজি ইমরান খান’

সদ্য বিদায়ী পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খান। ফাইল ছবি।
সদ্য বিদায়ী পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খান। ফাইল ছবি।

পাকিস্তানের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ আহমেদ জানিয়েছেন, তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এবং বর্তমান সরকারের মধ্যে সম্পর্ক উন্নয়নে কাজ করছেন তিনি।

সোমবার (২ মে) ভয়েস অব আমেরিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা জানান বলে এক প্রতিবেদন করেছে পাকিস্তানের গণমাধ্যম ডন।

সাক্ষাতকারে শেখ রশিদ আহমেদ বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে আগাম নির্বাচন নিয়ে আলোচনায় বসতে চান। আলোচনা আর আন্দোলন একই সাথে চালিয়ে যেতে চান পিটিআই প্রধান ইমরান খান। এজন্য শাহবাজ সরকার জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা না করা পর্যন্ত রাজপথে তাঁর দল আন্দোলন চালিয়ে যাবে বলে ঘোষণা দিয়েছেন ইমরান।

ডনের প্রতিবেদনে বলা হয়, শেখ রশিদ আহমেদ আওয়ামী ন্যাশনাল লিগ-পাকিস্তানের প্রধান হিসেবে পিটিআইয়ের নেতৃত্বাধীন জোট সরকারের অংশ ছিলেন। তিনি বলেছেন, পিটিআই এই মাসের শেষের দিকে রাজধানী ইসলামাবাদে লংমার্চ করবে এবং সরকার নির্বাচনের তারিখ ঘোষণা না করা পর্যন্ত আন্দোলন চালাবে।

এ অবস্থায় শেখ রশিদ আহমেদ পরামর্শ দিয়েছেন যে পিটিআইয়ের উচিত পাকিস্তানের নির্বাচন কমিশনের (ইসিপি) সঙ্গে বসা এবং আগাম নির্বাচনের বিষয়ে তাদের রাজি করানো।

ভয়েস অব আমেরিকার সাক্ষাৎকারে শেখ রশিদ আহমেদ বলেন, ‘আমি গতকাল থেকে তাদের মধ্যে (পিটিআই ও সরকার) ভুল-বোঝাবুঝির অবসানের চেষ্টা শুরু করেছি। আমি শান্তির প্রশ্নে সেনাবাহিনীর সঙ্গে এবং যুদ্ধের প্রশ্নে ইমরান খানের পাশে থাকব।’

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ