আন্তর্জাতিক

কারাদণ্ডের বিরুদ্ধে সু চির আপিল নাকচ

অং সান সু চি। ফাইল ছবি।
অং সান সু চি। ফাইল ছবি।

দুর্নীতি মামলায় পাঁচ বছরের কারাদণ্ডের বিরুদ্ধে অং সান সু চির করা আপিল নাকচ করেছেন মিয়ানমারের সুপ্রিম কোর্ট। আপিলটি করার সঙ্গে সঙ্গে উভয় পক্ষের যুক্তি শুনানি ছাড়াই তা খারিজ করা হয়। রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

প্রতিবেদনে বলা হয়, সুপ্রিম কোর্টে সু চির করা আপিল সম্পর্কে অবগত একটি সূত্র এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছে।

একটি দুর্নীতি মামলায় গত সপ্তাহে সু চিকে পাঁচ বছরের কারাদণ্ড দেয়া হয়। দেশটির রাজধানী নেপিদোতে স্থাপিত সেনা সরকারের একটি বিশেষ আদালত এ রায় দেন। ইয়াঙ্গুনের সাবেক চিফ মিনিস্টার ফিও মিন থেইনের কাছ থেকে ৬ লাখ ডলার ও ১১ দশমিক ৪ কেজি সোনা ঘুষ নেয়ার অভিযোগে সু চিকে এ দণ্ড দেয়া হয়।

২০২১ সালের ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থান হয়। সেনা অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত হয় সু চির বেসামরিক সরকার। সেনা অভ্যুত্থানের পর সু চিকে গৃহবন্দী করা হয়।

মিয়ানমারে সেনা অভ্যুত্থানের পর দেশটিতে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ে। স্থানীয় পর্যবেক্ষক সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, দেশটিতে সেনাশাসনবিরোধী বিক্ষোভে জান্তার হাতে হাজারো মানুষ নিহত হয়েছেন।

সূত্র: রয়টার্স

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ