আন্তর্জাতিক

স্কুলে নারী শিক্ষকদের ফিরিয়ে আনলো তালেবান সরকার

আফগানিস্তানে শ্রেণীকক্ষে পড়াচ্ছেন এক নারী শিক্ষক । ছবি: রয়টার্স
আফগানিস্তানে শ্রেণীকক্ষে পড়াচ্ছেন এক নারী শিক্ষক । ছবি: রয়টার্স

চাকরি হারানো সমস্ত নারী শিক্ষকদের আবারও স্কুলে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তালেবান নিয়ন্ত্রিত আফগান সরকার। স্থানীয় সংবাদমাধ্যম টিওএলও নিউজের বরাত দিয়ে এই খবর জানায় ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়, নিমরোজ প্রদেশের শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, প্রদেশটিতে নারী শিক্ষক সংকটে রয়েছে। প্রদেশটির শিক্ষা মন্ত্রণালয়ের পরিচালক মৌলভি ইয়ার মোহাম্মদ হকিয়ার বলেন, শিগগিরই ১৯৬ জন নারী শিক্ষককে পুনর্বহাল করা হবে।

এদিকে নিমরোজ প্রদেশের শিক্ষা মন্ত্রণালয়ের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন চাকরি হারানো আফগান নারী শিক্ষকেরা। লিমা নামের নিমরোজ প্রদেশের এক শিক্ষক জানান, গত ৮ মাস ধরে সে তাঁর কর্মক্ষেত্রে যেতে পারছেন না।

তিনি বলেন, ‘ইসলামি আমিরাত আমাদের দায়িত্বে ফিরে যাওয়ার সুযোগ করে দিয়েছে। আমি খুবই আনন্দিত।’

আফগানিস্তানে তালেবান শাসন সরকার ফের ক্ষমতায় আসার পর দেশটির সমস্ত মাধ্যমিক বিদ্যালয়ে নারী শিক্ষা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। এতে বিশ্বব্যাপী ব্যাপক নিন্দার মুখে পড়েছে তালেবান। তবে আফগানিস্তান সরকার জানিয়েছেন, অদূর ভবিষ্যতে নারীদের মাধ্যমিক বিদ্যালয়ে পড়ার সুযোগ দেওয়া হবে।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ