আন্তর্জাতিক

আলজাজিরার সাংবাদিককে গুলি করে মারল ইসরায়েল

আলজাজিরার সাংবাদিক শিরীন আবু আকলেহ। ছবি: ইন্টারনেট।
আলজাজিরার সাংবাদিক শিরীন আবু আকলেহ। ছবি: ইন্টারনেট।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার একজন সাংবাদিককে মাথায় গুলি করে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। নিহত ওই সাংবাদিকের নাম শিরীন আবু আকলেহ। ফিলিস্তিনের অধিকৃত পশ্চিমতীরে ইসরায়েলি সেনারা তাকে গুলি করে হত্যা করে। এই সময় আরও এক ফিলিস্তিনি সাংবাদিককেও গুলি করে ইসরায়েলি সেনারা। তবে ঐ সাংবাদিক এখনো বেঁচে আছেন।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে। বুধবার (১১ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার জেনিন শহরের কাছে ইসরায়েলি নিরাপত্তা অভিযানের মধ্যে দায়িত্বপালনের সময় ইহুদি এই দেশটির সেনাদের গুলিতে তিনি নিহত হন।

আলজাজিরার নিদা ইব্রাহিম বলেছেন, কোন পরিস্থিতিতে শিরীন আবু আকলেহের মৃত্যু হয়েছে সেটি এখনও স্পষ্ট নয়। কিন্তু এই ঘটনায় সামনে আসা একটি ভিডিওতে আবু আকলেহকে মাথায় গুলি করা হয়েছে বলে দেখা গেছে।

ফিলিস্তিনি শহর রামাল্লা থেকে ইব্রাহিম বলেন, ‘আমরা এখন পর্যন্ত যা জানি তা হলো- ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় শিরীন আবু আকলেহের মৃত্যুর ঘোষণা দিয়েছে। ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের উত্তরে অবস্থিত জেনিন শহরে ইসরায়েলি অভিযানের মধ্যে দায়িত্বপালনের সময় বুধবার তিনি মাথায় গুলিবিদ্ধ হন।’

নিদা ইব্রাহিম আরও বলেন, ‘এই ঘটনাটি শিরীন আবু আকলেহের সঙ্গে কাজ করা সাংবাদিকদের জন্য একটি ধাক্কা।’

কান্নাজড়িত কণ্ঠে ইব্রাহিম বলেন, আবু আকলেহ খুব সম্মানিত একজন সাংবাদিক ছিলেন। ২০০০ সালে দ্বিতীয় ফিলিস্তিনি ইন্তিফাদার শুরু থেকে তিনি আলজাজিরার সাংবাদিক হিসেবে কাজ করছিলেন।

এদিকে আলজাজিরার শিরীন আবু আকলেহকে গুলি করে হত্যার সময় আরও এক ফিলিস্তিনি সাংবাদিককে গুলি করেছে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী। দায়িত্বপালনের সময় পেছন থেকে ইহুদি এই দেশটির সেনারা তাকে গুলি করে বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়।

আলজাজিরা বলছে, আহত ওই সাংবাদিকের নাম আলি সামৌদি। তিনি জেরুজালেমভিত্তিক সংবাদপত্র কুদসে কাজ করেন। অবশ্য তার অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছে কাতারভিত্তিক এই সংবাদমাধ্যমটি।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ