আন্তর্জাতিক

রাশিয়া ও ইউক্রেনের কৃষিপণ্য বিশ্ববাজারে সরবরাহের আহ্বান জাতিসংঘ প্রধানের

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস

জাতিসংঘ মহাসচিব আ্যান্তোনিও গুতেরেস রাশিয়া ও ইউক্রেনের কৃষিপণ্য বিশ্ববাজারে ফের সরবরাহের প্রচেষ্টা চালানোর আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার তিনি এ আহ্বান জানান।

সংঘাত ও খাদ্য নিরাপত্তা বিষয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে জাতিসংঘ প্রধান এই আহ্বান জানিয়ে বলেন, বিশ্বব্যাপী খাদ্য নিরাপত্তার অনিশ্চয়তায় যুদ্ধ চলা সত্ত্বেও ইউক্রেনের কৃষি পণ্য এবং রাশিয়া ও বেলারুশের খাদ্য পণ্য, সার বিশ্ব বাজারে ফের সরবরাহ করা জরুরি হয়ে দাঁড়িয়েছে। এতে ‘সংশ্লিষ্ট সকল দেশের সুনাম’ হবে।

নাইজার, মালি, শাদ ও বুরকিনা ফাসোতে জরুরি খাদ্য নিরাপত্তা ও পুষ্টি চাহিদা মেটাতে মহাসচিব সেন্ট্রাল ইমার্জেন্সি রেজপন্স ফান্ড (সিইআরএফ) থেকে তিন কোটি মার্কিন ডলার ছাড়ের ঘোষণা দিয়েছেন।

তিনি বলেন, ‘এ নিয়ে চলতি বছরের শুরু থকে সাহিল অঞ্চলে সিইআরএফের মাধ্যমে প্রায় সাড়ে ৯ কোটি ডলার অর্থায়ন করা হলো।’মহাসচিব বলেন, বিশ্বের বিভিন্ন সংঘাতের রাজনৈতিক সমাধানের মাধ্যমে টেকসই শান্তি প্রতিষ্ঠা খাদ্য নিরাপত্তার অনিশ্চয়তা মোকাবেলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ।

দেশটিভি/পিএসডি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ