আন্তর্জাতিক

শ্রীলঙ্কায় জরুরি অবস্থা প্রত্যাহার

শ্রীলঙ্কায় বিক্ষোভ। ফাইল ছবি।
শ্রীলঙ্কায় বিক্ষোভ। ফাইল ছবি।

দুই সপ্তাহ পর আজ (শনিবার) থেকে জরুরি অবস্থা উঠে গেলো শ্রীলঙ্কায়। নজিরবিহীন অর্থনৈতিক সংকট ও দফায় দফায় বিক্ষোভের মুখে জারি করা জরুরি অবস্থা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে দেশটির সরকার।

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে গত ৬ মে মধ্যরাত থেকে দেশটিতে জরুরি অবস্থা জারির ঘোষণা দেন। অর্থনৈতিক সংকটের কারণে দেশজুড়ে চলা ক্রমবর্ধমান সরকারবিরোধী বিক্ষোভের মাঝে এক মাসের মধ্যে দ্বিতীয়বার জরুরি অবস্থা জারি করেছিলেন তিনি।

প্রেসিডেন্টের কার্যালয় বিষয়ক সচিবালয়ের বরাত দিয়ে শ্রীলঙ্কান গণমাধ্যম হিরু নিউজ জানায়, দ্বীপরাষ্ট্রটির আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটায় জরুরি অবস্থা তুলে নেওয়ার পদক্ষেপ নেওয়া হয়েছে।

জরুরি অবস্থা জারির মাধ্যমে দেশটির পুলিশ এবং নিরাপত্তা বাহিনীকে নির্বিচারে গ্রেপ্তার ও আটকের ক্ষমতা দেওয়া হয়েছিল। ছবি: রয়টার্স

জরুরি অবস্থা জারির মাধ্যমে দেশটির পুলিশ এবং নিরাপত্তা বাহিনীকে নির্বিচারে গ্রেপ্তার ও আটকের ক্ষমতা দেওয়া হয়েছিল। ছবি: রয়টার্স

জরুরি অবস্থা জারির মাধ্যমে দেশটির পুলিশ এবং নিরাপত্তা বাহিনীকে নির্বিচারে গ্রেপ্তার ও আটকের ক্ষমতা দেওয়া হয়েছিল। দেশটিতে বর্তমান প্রেসিডেন্ট রাজাপক্ষের পদত্যাগের দাবিতে গত কয়েক সপ্তাহ ধরে রাজধানী কলম্বোসহ বিভিন্ন শহরে টানা আন্দোলন করে আসছেন বিক্ষুব্ধ জনগণ।

রাজাপক্ষের পদত্যাগের দাবিতে সরকারের সমর্থক ও বিক্ষোভকারীদের মধ্যে সহিংস সংঘর্ষের পর গত সপ্তাহে শ্রীলঙ্কায় নতুন প্রধানমন্ত্রী নিযুক্ত হয়েছেন রনিল বিক্রমাসিংহে। এ ছাড়া বিভিন্ন মন্ত্রণালয়ে নতুন ৯ জন মন্ত্রী নিয়োগ করা হয়েছে।

এদিকে দেশটির ৭০ বছরের বেশি সময়ের ইতিহাসে প্রথমবারের মতো ঋণখেলাপি হয়েছে শ্রীলঙ্কা। মারাত্মক আর্থিক সংকটে পড়ে ঋণ পরিশোধে ব্যর্থ হয়েছে দক্ষিণ এশিয়ার এই দ্বীপরাষ্ট্রটি।

বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়, ঋণের সুদ বাবদ ৭ কোটি ৮০ লাখ ডলারের কিস্তি পরিশোধে ৩০ দিন অতিরিক্ত সময় পেয়েছিল কলম্বো। গত বুধবার সেই সময় শেষ হলেও ঋণ পরিশোধে ব্যর্থ হয়েছে দেশটির সরকার। বর্ধিত সময়সীমা শেষ হলে দেশটিকে আনুষ্ঠানিকভাবে ঋণখেলাপি ঘোষণা করা হয়।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ