আন্তর্জাতিক

ভারতের প্রশংসা ইমরানের মুখে!

ইমরান খান, পাকিস্তান। ছবি: সংগৃহীত
ইমরান খান, পাকিস্তান। ছবি: সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্রের চাপের কাছে মাথানত করেনি ভারত। তাই চির শত্রু দেশটির প্রশংসা করলেন পাকিস্তানের সদ্য বিদায়ী প্রধানমন্ত্রী ইমরান খান।

মূল্যছাড়ে রাশিয়ার জ্বালানি তেল না কিনতে ভারতকে অনুরোধ করেছিল যুক্তরাষ্ট্র। কিন্তু ভারত তা মানেনি, কিনেছে রাশিয়ার তেল।

ভারতের এই সিদ্ধান্তের প্রশংসা করে ইমরান খান বলেছেন, ভারত নিজ দেশের স্বাধীন পররাষ্ট্রনীতির বাস্তবায়ন করেছে। তাঁর সরকারও (পাকিস্তান) এর আগে এ ব্যাপারে কাজ করছিল। কিন্তু বর্তমান সরকার তা করছে না। খবর এনডিটিভি অনলাইনের।

ইমরান বলেন, পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ নেতৃত্বাধীন বর্তমান সরকার মাথাকাটা মুরগির মতো করে নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া অর্থনীতি নিয়ে চারপাশে দৌড়ে বেড়াচ্ছে। ভারত সরকার শনিবার প্রতি লিটার পেট্রল সাড়ে ৯ রুপি ও ডিজেলের দাম ৭ রুপি কমানোর ঘোষণা দেওয়ার পরই এমন কথা বললেন ইমরান।

ভারতে পেট্রল ও ডিজেলের দাম কমানোর ঘোষণা নিয়ে করা একটি টুইট নিজের টুইটার হ্যান্ডলে শেয়ার করে ইমরান লেখেন, ‘কোয়াডের অংশ হওয়া সত্ত্বেও ভারত যুক্তরাষ্ট্রের চাপ সামলিয়ে জনদুর্ভোগ কমাতে রাশিয়া থেকে মূল্যছাড়ে তেল কিনছে। স্বাধীন পররাষ্ট্রনীতি নিয়ে আমাদের সরকারও এভাবেই কাজ করছিল।’

ইমরান খান বিদেশি ষড়যন্ত্রে তাঁর সরকারকে ক্ষমতাচ্যুত করার অভিযোগ আবার তুলে বলেছেন, ‘মীর জাফর ও মীর সাদিকেরা পাকিস্তানে সরকার পরিবর্তনের জন্য বিদেশে চাপের কাছে মাথানত করেছে এবং এখন তারা নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া অর্থনীতি নিয়ে চারপাশে মাথাকাটা মুরগির মতো দৌড়ে বেড়াচ্ছে।’

গত মাসে ক্ষমতা থেকে অপসারিত পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রী আরও বলেছেন, ‘আমাদের সরকারের কাছে পাকিস্তানের স্বার্থ ছিল সবার আগে। কিন্তু এখানকার মীর জাফর ও মীর সাদিকেরা বিদেশি ষড়যন্ত্রে সরকার পরিবর্তন করে নিয়ন্ত্রণহীন অর্থনীতি নিয়ে মাথাকাটা মুরগির মতো চারপাশে দৌড়ে বেড়াচ্ছে।’

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ