আন্তর্জাতিক

ভারতে মন্ত্রীর বাড়িতে আগুন দিল জনতা

ভারতে মন্ত্রীর বাড়িতে আগুন। ছবি; সংগৃহীত
ভারতে মন্ত্রীর বাড়িতে আগুন। ছবি; সংগৃহীত

ভারতের অন্ধ্রপ্রদেশে একটি জেলার নাম পরিবর্তনকে কেন্দ্র করে সেখানকার পরিবহনমন্ত্রীর বাড়িতে আগুন দিয়েছে একদল বিক্ষুব্ধ জনতা। খবর এনডিটিভির।

এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়, একটি জেলার নাম পরিবর্তনকে কেন্দ্র করে এপ্রিল মাস থেকেই ক্ষোভ বাড়তে থাকে সাধারণ মানুষের মাঝে। সবশেষ ৪ এপ্রিল অন্ধ্রপ্রদেশের পূর্ব গোদাভারির কিছু অংশ নিয়ে নতুন জেলা কোনাসীমার নাম ঘোষণা করার পর এই ক্ষোভ ভয়াবহ আকার ধারণ করে।

মঙ্গলবার সন্ধ্যায় এই ইস্যুতে বিক্ষোভ করলে পুলিশ তাতে লাঠিচার্জ করে। বাঁধে রক্তক্ষয়ী সংঘর্ষ। এ সংঘর্ষে বিক্ষোভকারীদের ছোড়া পাথরে আহত হন অন্তত ২০ পুলিশ।

এসময় বিক্ষোভকারীরা পরিবহনমন্ত্রী পিনিগ বিশ্বরূপের বাড়িতে আগুন দেয়। একই সময় পুলিশের একটি গাড়ি ও আরেকটি বাসে আগুন দেয় বিক্ষোভকারীরা। পুলিশ পরিবহনমন্ত্রী ও তার পরিবারকে নিরাপদে সরিয়ে নিয়েছে।

এর আগে ৪ এপ্রিল অন্ধ্রপ্রদেশের পূর্ব গোদাভারির কিছু অংশ নিয়ে নতুন জেলা কোনাসীমার নাম ঘোষণা করা হয়। পরে কোনাসীমার নাম পরিবর্তন করে বি আর আম্বেদকর করার প্রস্তাব করা হয়। এ নিয়ে আপত্তি জানায় স্থানীয় কয়েকটি গ্রুপ। পরে রাস্তায় নামে জনতা। তাদের বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ করলে সহিংসতা ছড়িয়ে পড়ে।

এ ঘটনাটিকে অন্ধ্রপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী মেকাঠোটি সুচরিতা দুঃখজনক উল্লেখ করে বলেছেন, ঘটনার সুষ্ঠু তদন্ত করা হবে এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

সূত্র: এনডিটিভি

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ