আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের স্কুলে বন্দুকধারীর গুলিতে নিহত ২১

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের টেক্সাসে একটি প্রাথমিক বিদ্যালয়ে হামলা চালিয়েছে বন্দুকধারী। স্থানীয় ওই হামলাকারীর গুলিতে ১৮ শিশু শিক্ষার্থী ও এক শিক্ষকসহ ২১ জন নিহত হয়েছেন।

টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট জানান, স্থানীয় সময় মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে টেক্সাসের রব এলিমেন্টারি স্কুলে এ ঘটনা ঘটে। খবর বিবিসি।

গভর্নর জানিয়েছেন, বন্দুকধারী সালভাদর রামোস ওই এলাকারই বাসিন্দা। তার বয়স ১৮। শুটিংয়ের সময় একটি হ্যান্ডগান এবং সম্ভবত একটি রাইফেল ব্যবহার করেছিলেন রামোস। যদিও এটি নিশ্চিত নয়।

বন্দুকধারী রামোস ঘটনাস্থলেই মারা গেছেন। ধারণা করা হচ্ছে, পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে মারা গেছেন তিনি। এছাড়াও, গোলাগুলির সময় দুই পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। তবে তাদের অবস্থা আশঙ্কামুক্ত।

বন্দুকধারীর গুলিতে আরও অনেকে আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। তাদের মধ্যে ৬৬ বছর বয়সী একজন নারী এবং ১০ বছর বয়সী এক শিশু আশঙ্কাজনক অবস্থায় আন্তোনিওর বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ