আন্তর্জাতিক

গ্রেপ্তার হতে যাচ্ছেন ইমরান খান

ইমরান খান, পাকিস্তান। ছবি: সংগৃহীত
ইমরান খান, পাকিস্তান। ছবি: সংগৃহীত

নতুন নির্বাচনের দিন-তারিখ ঘোষণা না হওয়া পর্যন্ত ইসলামাবাদে অবস্থানের ঘোষণা দিয়েছে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এবং তার সমর্থিত অন্য দলগুলো। সেই সাথে পাকিস্তান সরকারের অনুমোদন ছাড়াই‘আজাদী মার্চ’নামের ওই লং মার্চ নিয়ে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে পাক রাজনীতিতে। এমন পরিস্থিতিতে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার দলের শীর্ষ নেতাদের সরকার আটক করতে যাচ্ছে বলে বিভিন্ন তথ্য পাওয়া যাচ্ছে।

সরকারকে তোয়াক্কা না করে এই লং মার্চটি পেশোয়ার থেকে রাজধানী ইসলামাবাদে পৌঁছানোর কথা রয়েছে বুধবার। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পাকিস্তান সেনাবাহিনীকেও ডেকেছে সরকার।

একটি সরকারি সূত্রের বরাত দিয়ে পাকিস্তানের জিও টিভি অনলাইন জানায়, ‘আজাদী মার্চ’ নামের ওই লং মার্চের অনুমোদন দেয়নি পাকিস্তানের সরকার।

পাকিস্তানের দ্য নিউজের অন্য এক প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির একজন শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা বলেছেন যে, ইমরান খানের বলা পাকিস্তানের ইতিহাসে ‘সবচেয়ে বড় মিছিল’ বন্ধ করতে এ পদক্ষেপ নেয়া হবে।

মঙ্গলবার পাকিস্তানের শাহবাজ শরিফ সরকার পিটিআই-এর ‘আজাদী মার্চ’ বানচাল করতে তার সব শক্তি প্রয়োগের সিদ্ধান্ত নিয়েছে। এ প্রেক্ষাপটে পুলিশ পিটিআই নেতা-কর্মীদের ওপর ধড়পাকড়ও চালায়। লাহোর, করাচি, ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডি শহরে ১৪৪ ধারা জারি করা হয়েছে এবং দেশটির বিভিন্ন অংশ থেকে রাজধানী ইসলামাবাদে যাওয়ার সড়কগুলো বন্ধ করে দেয়া হয়েছে।

এ পরিস্থিতিতে ইসলামাবাদের রেড জোন রক্ষায় সহায়তার জন্য সরকার পাকিস্তান সেনাবাহিনীকেও ডেকেছে।

সরকারি সূত্রের বরাত দিয়ে জিও টিভি জানায়, লাহোরে মোট ১৬২ জন পিটিআই কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। পাঞ্জাব প্রদেশে ১৪৪ ধারা জারি হওয়ার পর তাদের গ্রেপ্তার করা হয়।

কিন্তু এসবে দমে যেতে রাজি নন ইমরান খান ও তার অনুগামীরা। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এবং তাকে সমর্থন করেন- এমন অন্য দলগুলোর নেতারা নতুন নির্বাচনের দিনতারিখ ঘোষণা না হওয়া পর্যন্ত ইসলামাবাদে অবস্থানের ঘোষণা দিয়েছেন।

বিষয়টির সাথে জড়িত সূত্রগুলো জানিয়েছে যে, কর্তৃপক্ষ ইমরান খানের আটকের পরিকল্পনা নিয়ে বিভিন্ন সংস্থার সাথে বৈঠকে এর সবদিক এবং ফলাফল নিয়ে আলোচনা করেছে এবং সব উপলব্ধ সংস্থান ব্যবহার করে পরিকল্পনাটি এগিয়ে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে।

তারা বলেছে যে, ‘মার্চের কারণে যে হত্যাকাণ্ড ঘটতে পারে, তা বন্ধ করতে’ তাদের আটক করা ছাড়া সরকারের কাছে কোন বিকল্প নেই। যদিও রাজনৈতিক পরিস্থিতিতে এ মুহুর্তে এটি একটি অসম্ভাব্য কাজ বলে মনে হচ্ছে।

পাকিস্তানের গোয়েন্দা সংস্থার প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে সূত্রগুলো বলেছে যে, এমনকি আইন প্রয়োগকারী সংস্থাগুলোর প্রতিরোধ মোকাবেলায় পিটিআই কর্মীরাও সুসজ্জিত থাকবেন। সরকারী সংস্থাগুলো পরিস্থিতি সম্পর্কে ভালভাবে অবগত রয়েছেন। তারা একটি সংঘর্ষের আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না।

গত এপ্রিলে পার্লামেন্টে অনাস্থা ভোটে হেরে ক্ষমতা ছাড়তে বাধ্য হন পিটিআই নেতা ইমরান খান। পরে পিএমএল-এনের নেতা শাহবাজ শরিফ তার স্থলাভিষিক্ত হন।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ