আন্তর্জাতিক

সেনেগালের হাসপাতালে আগুনে প্রাণ গেলো ১১ নবজাতকের

ছবি: ডেইলি মেইল
ছবি: ডেইলি মেইল

পশ্চিম আফ্রিকার দেশ সেনেগালের তিভাউন শহরে একটি সরকারি হাসপাতালে আগুন লেগে ১১ নবজাতক নিহত হয়েছে। হাসপাতালে থাকা শিশুদের মধ্যে মাত্র ৩ জন নবজাতককে বাঁচানো গেছে। বুধবার (২৫ মে) দিবাগত মধ্যরাতে এই আগুন লাগে।

দেশটির প্রেসিডেন্ট মেকি সেলি এক টুইটার বার্তার বরাত দিয়ে করা ডেইলি মেইলের এক প্রতিবেদনে এই আগুন লাগার ঘটনা জানা যায়। ফায়ারসার্ভিস ও উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।

প্রেসিডেন্টের টুইট বার্তায় জানা যায়, সরকারি একটি হাসপাতালের নবজাতক বিভাগে অগ্নিকাণ্ডের ঘটনায় ১১টি নবজাতকের মৃত্যুর সংবাদ জানতে পেরেছি, যেটি আমাকে অনেক হতাশ করেছে এবং কষ্ট দিয়েছে। এ ঘটনায় শিশুগুলোর মা ও পরিবারের সদস্যদের আমি হৃদয়ের গভীর থেকে সহানুভূতি জানাচ্ছি।

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, হাসপাতালটিকে কিছুদিন আগেই নতুনভাবে সাজিয়ে চালু করা হয়েছিলো।

শহরের মেয়র দেম্বা দিওপ জানিয়েছেন, আগুন থেকে রক্ষা করা গেছে মাত্র তিন নবজাতককে।

সেনেগালের এক রাজনীতিবিদ জানায়, দেশের পশ্চিমাঞ্চলের তিভাউন শহরের মামে আব্দু আজিজ সাই ডাবাক হাসপাতালের নিওনেটাল ইউনিটে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। শর্ট সার্কিট থেকে আগুনের ঘটনা ঘটে, যা অতি দ্রুত হাতপাতালে ছড়িয়ে পড়ে।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ