আন্তর্জাতিক

১৯ যাত্রী নিয়ে কলকাতা থেকে খুলনায় গেল ‘বন্ধন এক্সপ্রেস’

‘বন্ধন এক্সপ্রেস’ । ছবি: সংগৃহীত
‘বন্ধন এক্সপ্রেস’ । ছবি: সংগৃহীত

করোনার কারণে দীর্ঘ ২৬ মাস বন্ধ ছিল কলকাতা- খুলনা চলাচলকারী ট্রেন ‘বন্ধন এক্সপ্রেস’। আজ রোববার নতুন করে তা আবার শুরু হল। স্থানীয় সময় সকাল ৭টা ১০ মিনিটে কলকাতার পুরোনো চিৎপুরের আন্তর্জাতিক রেলস্টেশন থেকে ‘বন্ধন এক্সপ্রেস’ খুলনার উদ্দেশে রওনা দেয়। কলকাতা থেকে খুলনার দূরত্ব ১৭২ কিলোমিটার। বেনাপোল-পেট্রাপোল সীমান্ত হয়ে দুপুর সাড়ে ১২টার দিকে বন্ধন এক্সপ্রেস ট্রেনটি খুলনায় পৌঁছানোর কথা। ১৯ জন যাত্রী ছিল ট্রেনটিতে।

অন্যদিকে আজ ঢাকা থেকে ‘মৈত্রী এক্সপ্রেস’ ট্রেনের কলকাতার উদ্দেশে যাত্রা করার কথা। এ ছাড়া এক জুন নিউ জলপাইগুড়ি-ঢাকার মধ্যে ‘মিতালী এক্সপ্রেস’ ট্রেন চলাচল শুরু হবে।

‘বন্ধন এক্সপ্রেস’ ট্রেনটি আজ বেলা তিনটায় খুলনা থেকে কলকাতার উদ্দেশে ফিরতি যাত্রা করবে। সন্ধ্যা নাগাদ ট্রেনটি কলকাতা স্টেশনে পৌঁছাবে।

সকালে কলকাতা থেকে বন্ধন এক্সপ্রেস ছেড়ে যাওয়ার সময় স্টেশনে উপস্থিত ছিলেন ভারতীয় রেলের (পূর্ব) শিয়ালদহ বিভাগের সহকারী কমার্শিয়াল ম্যানেজার হরি নারায়ণ গঙ্গোপাধ্যায়। তিনি সাংবাদিকদের বলেন, ‘দীর্ঘদিন পর ট্রেনটি চালু হলো। তবে ট্রেনটি চালুর ব্যাপারে তেমন প্রচার ছিল না। তাই আজ যাত্রী কম। মাত্র ১৯ জন যাত্রী নিয়ে ট্রেনটি ছাড়া হয়েছে। সামনের দিনগুলোতে যাত্রীর সংখ্যা বাড়বে বলে আমরা আশা করছি।’

হরি নারায়ণ গঙ্গোপাধ্যায় জানান, কলকাতা থেকে খুলনা গন্তব্যের ক্ষেত্রে ট্রেনের এসি চেয়ারের ভাড়া ৮০০ রুপি। এসি এক্সিকিউটিভ শ্রেণির ভাড়া ১ হাজার ২০০ রুপি।

বন্ধন এক্সপ্রেস প্রতি রোববার ও বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৭টা ১০ মিনিটে কলকাতা স্টেশন থেকে খুলনার উদ্দেশে ছাড়বে। আর একই দিন খুলনা থেকে কলকাতার উদ্দেশে ছাড়বে বেলা তিনটায়। নাগাদ ছেড়ে সন্ধ্যায় কলকাতা স্টেশনে পৌঁছাবে।

দেশে করোনার সংক্রমণ দেখা দেওয়ার পর ২০২০ সালের ২৪ মার্চ থেকে সব ধরনের যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। তার আগে ১৫ মার্চ থেকে বাংলাদেশ-ভারতের মধ্যে চলাচলকারী আন্তদেশীয় ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

সংক্রমণ কমায় মাঝে দেশের ভেতরে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হলেও আন্তদেশীয় ট্রেন চলাচল বন্ধই থাকে। আজ বাংলাদেশ-ভারতের মধ্যে আবার আন্তদেশীয় যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হলো।

বন্ধন এক্সপ্রেস চালু হয় ২০১৭ সালে। ২০০৮ সালে চালু হয় ‘মৈত্রী এক্সপ্রেস’।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ