আন্তর্জাতিক

নেপালে ২২ আরোহী নিয়ে বিমান নিখোঁজ

নেপালে বিমান নিখোঁজ। ছবি: সংগৃহীত
নেপালে বিমান নিখোঁজ। ছবি: সংগৃহীত

নেপালের একটি যাত্রীবাহি বিমান নিখোঁজ হয়েছে। ঐ বিমানে ২২ জন আরোহী ছিল। তাদের মধ্যে চারজন ভারতীয় ও তিনজন জাপানের নাগরিক বলে জানা গেছে।

রবিবার সকালে বিমানটি মধ্য নেপালের পোখারা থেকে জমসোমে যাওয়ার পথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। বার্তাসংস্থা এএনআইয়ের বরাদ দিয়ে হিন্দুস্তান টাইমস এ খবর জানিয়েছে।

সূত্র জানায়, নিখোঁজ বিমানটি ছিল তারা এয়ারের ৯ এনএইটি টুইন-ইঞ্জিনের। এটি স্থানীয় সময় সকাল ৯টা ৫৫ মিনিটে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বিমানে ভারত ও জাপানের নাগরিক ছাড়া বাকি সবাই ছিলেন নেপালের নাগরিক।

নেপালের একজন সরকারি কর্মকর্তা নেত্র প্রসাদ শর্মা এএনআইকে বলেন, ‘বিমানটিকে মুস্তাং জেলার জোমসোমের আকাশে দেখা গিয়েছিল এবং তারপর ধৌলাগিরি পর্বতে চলে যায়। পরে এটি যোগাযোগে আসেনি।’

নেপালের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ফাদিন্দ্র মণি পোখারেল বলেন, ‘নেপালের স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিখোঁজ বিমানের সন্ধান পেতে মুস্তাং এবং পোখারা থেকে দুটি ব্যক্তিগত হেলিকপ্টার মোতায়েন করেছে। নেপাল সেনাবাহিনীর হেলিকপ্টারকেও অনুসন্ধান অভিযান পরিচালনায় মোতায়েনের জন্য প্রস্তুত করা হচ্ছে।’

নেপালের এভিয়েশন ইন্ডাস্ট্রির দুর্বল নিরাপত্তা রেকর্ড রয়েছে। এর আগে ২০১৬ সালের ফেব্রুয়ারিতে তারা এয়ারের একটি বিমান পশ্চিম নেপালের পার্বত্য এলাকায় বিধ্বস্ত হয়। এতে প্রাণ যায় অন্তত ২৩ জনের।

ওই বিমানটিও পোখারা থেকে জমসোম যাচ্ছিল। উড্ডয়নের কিছুক্ষণ পরই কন্ট্রোল টাওয়ারের সঙ্গে এর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ওই বিমানের অধিকাংশই যাত্রীই ছিলেন নেপালি।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ