আন্তর্জাতিক

ব্রাজিলে ভূমিধসে নিহত বেড়ে ৮৪

ব্রাজিলের উত্তর-পূর্বাঞ্চলীয় পার্নাম্বুকো রাজ্যে ভূমিধস। ছবি: এএফপি
ব্রাজিলের উত্তর-পূর্বাঞ্চলীয় পার্নাম্বুকো রাজ্যে ভূমিধস। ছবি: এএফপি

টানা ভারী বৃষ্টিপাতে বন্যা ও ভূমিধসের ঘটনায় ব্রাজিলে নিহতের সংখ্যা বেড়ে ৮৪ জনে দাঁড়িয়েছে। ব্রাজিলের উত্তর-পূর্বাঞ্চলের এই ঘটনায় শত শত মানুষ বাস্তুচ্যুত হয়েছে। সোমবার স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে তুরস্কের বার্তা সংস্থা আনাদুলু।

সোমবার ব্রাজিলের উত্তর-পূর্বাঞ্চলীয় পার্নাম্বুকো রাজ্যের গভর্নর পাওলো কামারা এক সংবাদ সম্মেলনে বলেন, ‘ভারী বৃষ্টির কারণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে ৮৪ জন নিহত হয়েছে এবং শত শত মানুষ বাস্তুচ্যুত হয়েছে।’

ব্রাজিল সরকার জানিয়েছে, মুষলধারের বৃষ্টিপাতের মধ্যেই উদ্ধারকারীরা নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে অভিযান চালিয়ে যাচ্ছে।

স্থানীয় গণমাধ্যমে যেসব ছবি প্রকাশ করা হয়েছে, সেসব ছবিতে দেখা গেছে, উদ্ধারকারী স্বেচ্ছাসেবকেরা রেসিফ ও দোস গুয়াররাপেরের সীমান্তে জার্দিম মন্টেভার্ডে এলাকায় ধ্বংসস্তূপ পরিষ্কার করছেন।

লুইজ এস্তেভাও আগুয়ার নামের একজন স্থানীয় বাসিন্দা টিভি গ্লোবোকে বলেন, ‘কয়েক দিনের দুর্যোগে আমি আমার বোন ও ভগ্নিপতিসহ ১১ জন আত্মীয়কে হারিয়েছি।’

ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো বলেছেন, তিনি আজই (সোমবার) দুর্যোগ কবলিত রেসিফ পরিদর্শনে যাবেন।

দেশটির আঞ্চলিক উন্নয়নমন্ত্রী ড্যানিয়েল ফেরেইরা বলেন, ‘এখন বৃষ্টি থেমে গেলেও আগামী কয়েক দিন আবহাওয়া এমন বিপর্যস্ত থাকতে পারে। এ জন্য সবাইকে সতর্ক খাকতে হবে।’ উপদ্রুত এলাকায় ১ হাজার ২০০ উদ্ধারকর্মী উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে বলেও জানান তিনি।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ