আন্তর্জাতিক

নেপালে দুর্ঘটনা: নিহত চার ভারতীয় নাগরিক একই পরিবারের

নেপালের বিমান। ফাইল ছবি
নেপালের বিমান। ফাইল ছবি

অশোক কুমার ও বৈভবী বান্দেকরের বিবাহ বিচ্ছেদ হয়েছিল। আদালতের নির্দেশনা মোতাবেক বছরে ১০ দিন পরিবারের সবাই একসঙ্গে কাটাতেন তারা। এ বছর অশোক ও বৈভবী সন্তানদের নিয়ে নেপালে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করেছিলেন। সেই হিসেবে বিমানে চড়েছিলেন সবাই। নেপালে আলোচিত বিমান দুর্ঘটনায় পরিবারের চারজন একসঙ্গে পৃথিবী থেকে হারিয়ে গেলেন। খবর এনডিটিভির।

গত রোববার নেপালে ওই বিমান দুর্ঘটনা ঘটে। এতে নিহত হন ব্যবসায়ী অশোক কুমার ত্রিপাথি (৫৪), তাঁর স্ত্রী বৈভবী বান্দেকর ত্রিপাথি (৫১), ছেলে ধানুশ (২২) ও মেয়ে রিতিকা (১৫)।

নেপাল দুর্ঘটনায় একই পরিবারের এই মর্মান্তিক মৃত্যু নাড়া দিয়েছে ভারতীয়দের। অশোক ত্রিপাথি ওডিশায় বাণিজ্যিক একটি প্রতিষ্ঠানের কর্ণধার। আর বৈভবী ত্রিপাথি মুম্বাইয়ের বাণিজ্যিক একটি প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তা।

বৈভবী ত্রিপাথির মায়ের বয়স ৮০ বছর। তিনি অসুস্থ থাকায় দুর্ঘটনার বিষয়ে তাঁকে কিছু জানানো হয়নি। মুম্বাইয়ের নিকটবর্তী শহরে থানের বালকুম এলাকায় রুস্তমজি অ্যাথেনা হাউজিং সোসাইটিতে বৈভবী বান্দেকর তাঁর সন্তানদের সঙ্গে থাকতেন। বৈভবী যে প্রতিষ্ঠানে কাজ করতেন, সেই প্রতিষ্ঠানের এক কর্মী বলেন, দুর্ঘটনায় প্রতিষ্ঠানের সবাই শোকাহত।

মুম্বাইয়ের কাছে থানে এলাকার কাপুরবাওদি পুলিশ স্টেশনের এক কর্মকর্তা বলেছেন, ১০ দিন পরিবারের সবাই একসঙ্গে কাটাতেন চেয়েছিলেন তারা।এয়ারের একটি উড়োজাহাজে নেপালের পোখরা থেকে জমসন শহরে যাচ্ছিলেন সবাই। উড্ডয়নের কিছুক্ষণ পরই ২২ আরোহী নিয়ে উড়োজাহাজটি নিখোঁজ হয়। পরে ২২ জনেরই মৃত্যু হয়। মৃত্যু হয় তাদেরও।

ঐ বিমানে চার জন ভারতীয় নাগরিক, দুই জন জার্মান ও ১৩ জন নেপালের যাত্রী ছিলেন। উড়োজাহাজের ক্রুদের মধ্যে তিনজন ছিলেন নেপালের।

২০১৮ সালে ইউএস-বাংলার একটি ফ্লাইট ৭১ জন আরোহী নিয়ে কাঠমান্ডুতে অবতরণ করার সময় উড়োজাহাজটিতে আগুন ধরে যায়। এতে ৫১ জন নিহত হয়।

নেপালে উড়োজাহাজ দুর্ঘটনার রেকর্ড আছে। সেখানে আবহাওয়ার বেশ ঘন ঘন পরিবর্তন হয়। বিমানবন্দরগুলো পাহাড়ি এলাকায়, যেগুলোতে ওঠানামা করা বেশ কঠিন।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ