আন্তর্জাতিক

নতুন নির্বাচন ঘোষণা না হলে দেশে গৃহযুদ্ধ: ইমরান খান

ইমরান খান
ইমরান খান

নতুন নির্বাচন ঘোষণা না হলে দেশে গৃহযুদ্ধ শুরু হতে পারে বলে সতর্ক করেছেন পাকিস্তানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ইমরান খান। বুধবার (২ জুন) পাকিস্তান বোল নিউজকে দেওয়া এক সাক্ষাতকারে এসব কথা বলেন তিনি।

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান বলেন, আমরা দেখবো যে তারা আমাদের আইনি ও সাংবিধানিক উপায়ে নির্বাচনের দিকে যেতে দেয় কি না। তা না হলে এই দেশ গৃহযুদ্ধের দিকে যাবে। ডনের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

ইমরান আরও বলেন, জাতীয় পরিষদে ফিরে আসার কোনো প্রশ্নই ওঠে না। কারণ এর অর্থ হচ্ছে, তার সরকারকে সরিয়ে দেওয়ার ষড়যন্ত্র স্বীকার করে নেওয়া।

তিনি বলেন, আজাদি মার্চে অংশ নেওয়া বিক্ষোভকারীদের সুরক্ষা দেওয়ার জন্য তার দলের আবেদনের বিষয়ে সর্বোচ্চ আদালতের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছেন। পরবর্তী সমাবেশ কবে অনুষ্ঠিত হবে সে ঘোষণাও সামনে আসছে বলে জানান তিনি।

এই পিটিআই প্রধান স্বীকার করেছেন যে, তিনি প্রধানমন্ত্রী হিসাবে পুরোপুরি ক্ষমতা উপভোগ করতে পারেননি। তিনি এই ইঙ্গিত দিয়েছেন যে, দেশের ক্ষমতার প্রকৃত কেন্দ্র অন্য কোথাও রয়েছে এবং সবাই জানে যে এটা কোথায়।

ইমরান খান বলেন, পাকিস্তান যদি পরমাণু প্রতিরোধ ক্ষমতা হারায় তবে দেশ তিন টুকরো হয়ে যাবে। এখনই যদি সঠিক সিদ্ধান্ত নেওয়া না যায় তবে দেশ আত্মহত্যার দ্বারপ্রান্তে পৌঁছাবে বলেও সতর্ক করেন তিনি।

দেশটিভি/আইআর
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ