আন্তর্জাতিক

পবিত্র ওমরাহ পালনে প্রয়োজন নেই এজেন্সির

পবিত্র ওমরাহ
পবিত্র ওমরাহ

সৌদি আরবে এবার থেকে পবিত্র ওমরাহ পালনের জন্য এজেন্সির সহায়তা লাগবে না বলে ঘোষণা দিয়েছে তারা। যেকোনো মুসল্লি ব্যক্তিগতভাবে অনলাইনে আবেদন করতে পারবেন। বৃহস্পতিবার (২ জুন) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সৌদি গেজেট।

এছাড়া আবেদনের ২৪ ঘণ্টার মধ্যেই ভিজিট ভিসা দেওয়া হবে বলেও জানিয়েছেন সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রী।

প্রতিবেদনে বলা হয়েছে, হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রী ড. তৌফিক আল-রাবিয়াহ বৃহস্পতিবার সৌদি আরবের বাইরে থেকে ওমরাহ পালন করতে ইচ্ছুক মুসল্লিদের জন্য একটি ইলেকট্রনিক পরিষেবা চালু করার ঘোষণা দিয়েছেন। মূলত আগ্রহী মুসল্লিদের ওমরাহ ভিসার আবেদনের জন্য এই ইলেকট্রনিক পরিষেবা চালুর ঘোষণা দেওয়া হয়।

সেখানে সৌদির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রী বলেন, ‘এখন থেকে আবেদনের ২৪ ঘণ্টার মধ্যে ওমরাহর জন্য ভিজিট ভিসা ইস্যু করা হবে।’

ড. তৌফিক আল-রাবিয়াহ আরও বলেন, ওমরাহ ভিসার জন্য আবেদনপত্র সৌদি আরবের বাইরে থেকে ব্যক্তিগতভাবে সাবমিট করা যাবে। তার ভাষায়, সৌদি আরবের ভিশন ২০৩০-এর লক্ষ্য হচ্ছে, বৃহত্তর সংখ্যায় ওমরাহ পালনে ইচ্ছুক মুসল্লিদের জন্য সৌদিতে অভ্যর্থনা সহজতর করা।

এদিকে সৌদি আরবের সংবাদপত্র ওকাজ’র বরাত দিয়ে সংবাদমাধ্যম আল আরাবিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, আল-রাবিয়াহ বলেছেন, ওমরাহ পালনের জন্য ভিজিট ভিসার মেয়াদ এখন থেকে এক মাসের পরিবর্তে ৩ মাস মেয়াদে দেওয়া হবে।

তিনি আরও বলেছেন, ওমরাহ পালন করতে সৌদি আরবে আসা সকল মুসল্লি কোনো ধরনের বাধা ছাড়াই সৌদি আরবের যেকোনো অঞ্চলে যাতায়াত বা ভ্রমণ করতে পারেবন।

হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রী বলেন, চলতি বছর ১০ লাখ মানুষ পবিত্র হজ পালন করবেন। বিপুল সংখ্যক এই হাজীদের মধ্যে ৮৫ শতাংশ বা ৮ লাখ ৫০ হাজার মুসল্লি বিদেশি এবং ১৫ শতাংশ বা ১ লাখ ৫০ হাজার মুসল্লি সৌদি আরবের অভ্যন্তরীণ হাজী।

তিনি আরও বলেন, হজযাত্রীদের স্বাস্থ্য নিশ্চিত করতে মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট অন্যান্য সংস্থা কাজ করছে। চলতি বছর হজ স্মার্ট কার্ড বাস্তবায়িত হবে উল্লেখ করে তিনি বলেন, ডিজিটাল এই প্রযুক্তি চলতি বছরের হজকে আরও নিখুঁতভাবে আয়োজন করতে সহায়তা করবে।

দেশটিভি/আইআর
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ