আন্তর্জাতিক

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক

পাকিস্তানে বাংলাদেশ কনস্যুলেট কর্মকর্তার ল্যাপটপ চুরি

কনস্যুলেটের ভাড়া করা গাড়ির কাচ ভেঙে ল্যাপটপ-মোবাইল নিয়ে যায় চোর
কনস্যুলেটের ভাড়া করা গাড়ির কাচ ভেঙে ল্যাপটপ-মোবাইল নিয়ে যায় চোর

বাইরে গাড়ি রেখে গিয়েছিলেন নামাজ পড়তে। এসে দেখেন জানালার কাচ ভাঙা। নেই ল্যাপটপ, টাকা, মোবাইল। পাকিস্তানের করাচিস্থ বাংলাদেশ কনস্যুলেটের ফার্স্ট সেক্রেটারি মোহাম্মদ আতিকুর রহমান সম্প্রতি এমন অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন দেশটিতে।

পাকিস্তানের ইংরেজি এবং উর্দু ভাষার বেসরকারি গণমাধ্যম এআরআই নিউজের প্রতিবেদন থেকে জানা গেছে, দক্ষিণ করাচি জেলার দারাখশান থানা এলাকায় কনস্যুলেটের ভাড়া করা গাড়ির কাচ ভেঙে অজ্ঞাত চোর জিনিসগুলো নিয়ে যায়।

পুলিশের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, নাবিল আলী নামের এক ব্যক্তি বাংলাদেশি কনস্যুলেটের সঙ্গে চুক্তিতে গাড়ি চালান। গাড়ির নম্বর বিএফজে৩৯২। গেল মে মাসের শেষ দিকে আতিকুর রহমান ফেজ ৬-এর ৩২ নম্বর সড়কে গাড়ি পার্ক করে নামাজ পড়তে কোরআন অ্যাকাডেমিতে যান। এসে কাঁচ ভাঙা দেখেন। পরে চালক নাবিল বাদি হয়ে এফআইআর দায়ের করেন।

পাকিস্তানের পুলিশ জানিয়েছে, চোরকে শনাক্ত করতে তাদের দুটি টিম কাজ করছে।

বাংলাদেশ সরকারের ওয়েবসাইটে দেয়া তথ্য অনুযায়ী, আতিকুর রহমান দুই বছর আগে ডেপুটি হাইকমিশনে যোগ দেন।

দেশটিভি/এএম
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ