আন্তর্জাতিক

কলম্বিয়ায় কয়লা খনিতে বিস্ফোরণ, নিহত ৯

 কয়লা খনিতে বিস্ফোরণ
কয়লা খনিতে বিস্ফোরণ

কলম্বিয়ার একটি কয়লা খনিতে বিস্ফোরণের ঘটনায় ৯জন শ্রমিক নিহত হয়েছে। ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন আরও ৬ জন। বিবিসির বরাত দিয়ে বিষটি নিশ্চিত করে ন্যাশনাল মাইনিং এজেন্সি (এএনএম) ।

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, উত্তরাঞ্চলীয় এল জুলিয়া শহরে ওই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গ্যাস লাইন থেকে বিস্ফোরণের পর আগুন ধরে যায়। এতে সেখানকার একটি টানেল ধসে পড়ে এবং বেশ কয়েকজন খনি শ্রমিক আটকা পড়েন।

গত সোমবারের ওই দুর্ঘটনার পর প্রায় ছয়দিন ধরে ওই খনিতে আটকা ছিলেন বেশ কয়েকজন শ্রমিক। পরবর্তীতে বেশ কয়েকজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।

সেখানে উদ্ধারকাজ চলমান ছিল। খনিতে আটকা পড়া শ্রমিকদের স্বজনরা দিনের পর দিন অপেক্ষা করেছেন যে, তাদের কোনো খোঁজ পাওয়া যায় কি না।

তবে ভারি বৃষ্টির কারণে উদ্ধার কাজ ব্যহত হয়েছে এবং অনেক সময় লেগে গেছে। এএফপির এক প্রতিবেদনে জানানো হয়েছে, প্রায় ৭০ জন উদ্ধারকর্মী এখনও কাজ করে যাচ্ছেন। যারা এখনও আটকা পড়ে আছেন তাদের উদ্ধারের চেষ্টা চলছে।

দেশটিভি/আইআর
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ