আন্তর্জাতিক

ফিলিপাইনে আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাতের ঘটনা

আগ্নেয়গিরি
আগ্নেয়গিরি

একটি আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটেছে ফিলিপাইনের পূর্বাঞ্চলের এতে ওই এলাকা কালো ছাইয়ে ঢাকা পড়েছে। এসময় ঘটনাস্থল থেকে ধোঁয়ার কুণ্ডলি আকাশের দিকে উঠতে দেখা যায়। এতে বাড়ানো হয়েছে উদ্ধার কার্যক্রম। অগ্ন্যুৎপাত আরও বাড়তে পারে বলে সতর্ক করেছে দেশটির কর্তৃপক্ষ। রোববার (৫ জুন) ব্যাংকক পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়।

ফিলিপাইন ইনস্টিটিউট অব ভলকানোলজি অ্যান্ড সিসমোলজি জানিয়েছে, গ্রামীণ সোরসোগন প্রদেশের বুলুসান আগ্নেয়গিরি থেকে বিস্ফোরণটি প্রায় ১৭ মিনিট স্থায়ী হয়। এতে ধূসর রঙের আগুনের কুণ্ডলি কমপক্ষে এক কিলোমিটার উপরে উঠে যায়।

এ ঘটনায় এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে কর্তৃপক্ষ সতর্কতার মাত্রা কিছুটা বাড়িয়েছে।

ফিভলকসের প্রধান রেনাটো সলিডাম বলেছেন, বুলুসান আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত হয়েছে। গর্তের নীচে ফুটন্ত পানির কারণে মূলত বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

রাজধানী ম্যানিলা থেকে প্রায় ৫০০ কিলোমিটার দক্ষিণে সোরসোগনের স্থানীয় সরকার জানিয়েছে, দুটি শহরের ১০টি এলাকা ছাইয়ে ঢাকা পড়েছে।

দেশটিভি/আইআর
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ