আন্তর্জাতিক

এক পরিবারের ৫ সদস্যের গলায় ফাঁস

 ৫ সদস্যের গলায় ফাঁস
৫ সদস্যের গলায় ফাঁস

ঋণ শোধ করতে না পারায় ভারতের বিহারে একটি পরিবারের পাঁচ সদস্য ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। পুলিশ জানিয়েছে, অভাবের কারণেই তারা আত্মহত্যা করেছেন। সম্প্রতি বিহারের সমস্তিপুর এ ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর তথ্যমতে, মেয়ের বিয়ের জন্য এক ব্যক্তির কাছ থেকে ঋণ নিয়েছিলেন মনোজ। কিন্তু সেই ঋণ শোধ করতে পারছিলেন না। এ নিয়ে মনোজকে প্রায় চাপ দিতেন ওই ব্যক্তি। এ নিয়ে সংসারে প্রায় ঝগড়া হতো। ঘটনার কয়েক দিন আগে মনোজের দুই মেয়ের মধ্যে এক মেয়ে স্বামীকে নিয়ে বাপের বাড়ি আসে। কিন্তু রোববার ঘটনার দিন মনোজের মেয়ে স্বামীকে নিয়ে অন্য একটি ঘরে শুয়েছিলেন। সকালবেলা ঘুম থেকে উঠে দেখেন পাশের ঘরের দরজা খোলা এবং পরিবারের পাঁচজন ফাঁস লাগিয়ে ঝুলে আছেন। এরপর পুলিশকে খবর দেওয়া হয়।

পুলিশের প্রাথমিক ধারণা, আর্থিক অনটন থেকে মুক্তি পেতে আত্মহ্ত্যার পথ বেছে নিয়েছেন তারা। তবে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলেও জানায় পুলিশ। সূত্র : টাইমস অব ইন্ডিয়ার, হিন্দুস্তান টাইমস

দেশটিভি/আইআর
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ