অনাস্থা ভোটে জয় পেয়ে ক্ষমতা ধরে রাখলেন বরিস জনসন। সোমবার (৬ জুন) তার পক্ষে ভোট পড়ে ২১১টি এবং বিপক্ষে ১৪৮টি।
বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় রাতে ক্ষমতাসীন কনজারভেটিভ দলের এমপিদের গোপন ব্যালটে বরিস জনসনের পক্ষে এ রায় আসে।
কভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে যুক্তরাজ্যে জারি করা প্রথম লকডাউনের সময় মদ্যপানের পার্টির আয়োজন করেন জনসন। যদিও ওই ঘটনায় ক্ষমা চেয়েছিলেন তিনি। তবে তার বিরুদ্ধে নিজ দল কনজারভেটিভ পার্টির ৫৪ জন এমপি অনাস্থা ভোটের আবেদন করে চিঠি দিয়েছিলেন।
দেশটিভি/এএম
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: