আন্তর্জাতিক

স্বঘোষিত কবি রোদ্দুর রায় গ্রেফতার

রোদ্দুর রায়
রোদ্দুর রায়

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অশালীন মন্তব্যের জেরে রোদ্দুর রায়কে গ্রেফতার করা হয়েছে । আজ মঙ্গলবার (৭ জুন) গোয়া থেকে তাকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ।

সম্প্রতি মমতা ব্যানার্জী সাহিত্যে বাংলা আকাদেমি পুরস্কার পাওয়ার পর তাকে কুরুচিকর ভাষায় আক্রমণ করেছিলেন রোদ্দুর রায়। সেই সময় তার নামে থানায় মামলা করেন তৃণমূল সমর্থকরা। সেই রেশ কাটতে না কাটতেই কিছুদিন আগে ফের ফেসবুক লাইভে মমতাকে গালিগালাজ করেন রোদ্দুর রায়। এরপরই গত ৩ জুন তৃণমূল নেতা ঋজু দত্ত চিৎপুর থানায় অভিযোগ করেন।

এর আগে গত ১২ মে নিজেদের তৃণমূলের কর্মী দাবি করে রোদ্দুর রায়ের নামে থানায় অভিযোগ করেছিলেন দুই ব্যক্তি। রোদ্দুর রায়ের নামে পাটুলি থানা ও লালবাজার সাইবার সেলে অভিযোগ করা হয়েছিল।

পাটুলি থানায় অভিযোগ দায়ের করেছেন অরিত্র সাহা, সাইবার সেলে অভিযোগ করেন বিজয় বন্দ্যোপাধ্যায়। দুজনেরই দাবি, পশ্চিমবঙ্গের নির্বাচিত মুখ্যমন্ত্রীর সম্মানহানি করা হয়েছে। এই অপরাধে রোদ্দুরের বিরুদ্ধে যথাযথ শাস্তির দাবি জানান তারা। জামিন অযোগ্য ধারায় একাধিকবার এফআইআর দায়েরের পর অবশেষে গ্রেফতার হলেন রোদ্দুর রায়।

সূত্র: হিন্দুস্তান টাইমস

দেশটিভি/আইআর
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ