আন্তর্জাতিক

নিজস্ব পুলিশ বাহিনী গঠনের ঘোষণা মিয়ানমারের

পুলিশ বাহিনী
পুলিশ বাহিনী

যুদ্ধাপরাধ আর জনগণের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য মিয়ানমারের জান্তা বিরোধী ‘ছায়া সরকার’ (এনইউজি) তাদের নিজস্ব পুলিশ বাহিনী গঠনের ঘোষণা দিয়েছে। আজ মঙ্গলবার (৭ জুন) এনইউজির এক বিবৃতিতে এ খবর নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স।

এনইউজির বিবৃতিতে আরও বলা হয়, এনইউজি কীভাবে এবং কখন পুলিশ বাহিনীটি গঠন করবে, কতজন কর্মী নিয়োগ করবে এবং তা কিভাবে পরিচালিত হবে তা এখনো বলা যাচ্ছে না।

এদিকে ২০২১ সালে সামরিক বাহিনীর বিরুদ্ধে মিয়ানমারের সাধারণ নাগরিকদের জেগে ওঠার আহ্বান জানিয়েছিল এনইউজি। জান্তা সরকারের বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধকে ‘জনগণের প্রতিরক্ষামূলক যুদ্ধ’ হিসেবে আখ্যা দিয়েছিল তারা। এমনকি তহবিল সংগ্রহে ২০২১ সাল থেকে নানাবিধ প্রচারণা শুরু করেছে এনইউজি। এর মধ্যে ট্যাক্স বয়কট, বিদেশি বন্ড ইস্যু থেকে শুরু করে উপহাসপূর্বক জান্তা প্রধান মিন অং হ্লাইং-এর প্রাসাদের বিক্রির মতও নজির ছিলো।

২০২১ সালের ফেব্রুয়ারিতে অং সান সু চি’র নির্বাচিত সরকারকে উৎখাত করার পর থেকে অশান্তিতে রয়েছে দেশটি। আর জাতিসংঘের তথ্যমতে, মিয়ানমারে অভ্যুত্থানের পর থেকে যুদ্ধ ও অস্থিতিশীলতায় বাস্তুচ্যুত হয়েছেন প্রায় ৭ লাখ মানুষ।

দেশটিভি/আইআর
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ