আন্তর্জাতিক

রাশিয়ার হামলায় ইউক্রেনে ২৬৩ শিশু নিহত

ইউক্রেনে ২৬৩ শিশু নিহত
ইউক্রেনে ২৬৩ শিশু নিহত

চলমান রাশিয়া ও ইউক্রেন যুদ্ধে এখন পর্যন্ত ২৬৩ শিশু নিহত হয়েছে ইউক্রেনের। এছাড়া আরও ৪৬৭ জনের বেশি শিশু আহত হয়েছে। আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রসিকিউটর জেনারেলের কার্যালয় বলছে, হতাহতের সঠিক সংখ্যা জানতে কাজ করে যাচ্ছে তারা। ইউক্রেনে যুদ্ধ-সংঘাতে সবচেয়ে বেশি শিশু নিহত হয়েছে দেশটির দনেৎস্ক অঞ্চলে। সেখানে প্রাণ হারিয়েছে ১৯০ শিশু।

অপরদিকে রাজধানী কিয়েভে নিহত হয়েছে ১১৬ শিশু। এছাড়া খারকিভে ১১২, চেরনিহিভে ৬৮, লুহানস্কে ৫৩, খেরসনে ৫২, মিকোলাইভে ৪৭ এবং জাপোরিঝিয়ায় ২৯ শিশু প্রাণ হারিয়েছে।

এদিকে যুদ্ধ-সংঘাতের কারণে ইউক্রেনে প্রায় ৬০ শতাংশ মানুষের মানসিক সহায়তা প্রয়োজন বলে জানিয়েছেন দেশটির ফার্স্ট লেডি ওলেনা জেলেনস্কা। একই সঙ্গে তিনি জানিয়েছেন, একটি জাতীয় সহায়তা ব্যবস্থা প্রতিষ্ঠায় কাজ করছে কিয়েভ।

ওলেনা জেলেনস্কা বলেন, মানসিক স্বাস্থ্য এবং মনোসামাজিক সহায়তা নিয়ে কাজ করা একটি ওয়ার্কিং গ্রুপে এ তথ্য জানানো হয়েছে। বিভিন্ন দেশের ফার্স্ট লেডি এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সঙ্গে আলোচনা থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায়ে একটি সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা তৈরি করা হয়েছে।

তিনি বলেন, এই কর্ম পরিকল্পনায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধিরা ইউক্রেনকে মানসিক যত্নের বিষয়ে একটি মডেল স্থাপন এবং পারিবারিক চিকিৎসা, মনোবিজ্ঞানী, সমাজকর্মী এবং শিক্ষকদের মানসিক সহায়তার দ্রুত পদ্ধতিতে প্রশিক্ষণে সহায়তা করবে।

ইউক্রেনের স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, রাশিয়ার সঙ্গে সংঘাতের কারণে দেশটির প্রায় দেড় কোটি মানুষ বিভিন্ন ধরনের মানসিক সমস্যায় দিন কাটাচ্ছেন। গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। তারপর থেকে এখন পর্যন্ত সংঘাত চলছেই। যুদ্ধের কারণে লাখ লাখ মানুষ দেশ ছেড়েছে। এছাড়া প্রাণ হারিয়েছে আরও কয়েক হাজার মানুষ। তবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে শিশুরা।

দেশটিভি/আইআর
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ