আন্তর্জাতিক

মন্দার থাবায় বিশ্বের বহু দেশ : বিশ্বব্যাংক

ছবি-সংগৃহীত
ছবি-সংগৃহীত

ইউরোপ এবং পূর্ব এশিয়ার স্বল্পোন্নত দেশগুলো ‘বড় ধরনের মন্দা’র থাবায় পড়েছে বলে জানিয়েছে বিশ্বব্যাংক । বিবিসির সূত্রে জানা যায় বিশ্বের বহু দেশ অর্থনৈতিক মন্দার মুখে পড়েছে বলে সতর্কবার্তা দিয়েছে বিশ্বব্যাংক। কোভিড-১৯ মহামারিতে বিপর্যস্ত দেশগুলোর অর্থনীতিতে মড়ার ওপর খাঁড়ার ঘা হিসেবে দেখা দিয়েছে ইউক্রেন যুদ্ধ।

বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাস বলছেন—মুদ্রাস্ফীতির উচ্চহার এবং প্রবৃদ্ধি হ্রাস বা তথাকথিত ‘স্ট্যাগফ্লেশন’-এর ঝুঁকিও বাড়ছে। এ ছাড়া বিশ্বজুড়ে জ্বালানি ও খাদ্যদ্রব্যের মূল্য বাড়ছে।

ম্যালপাস বলেন, ‘ইউক্রেনে যুদ্ধ, চীনে লকডাউন, সরবরাহ-শৃঙ্খলা বা ‘সাপ্লাই চেইনে’ বিঘ্ন, এবং অর্থনৈতিক অস্থিতিশীলতার ঝুঁকি প্রবৃদ্ধির ওপর ব্যাপক নেতিবাচক প্রভাব ফেলছে। ফলে অনেক দেশের জন্য মন্দা এড়ানো কঠিন হবে।’

বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট এরই মধ্যে জুনের বিশ্বব্যাংকের বৈশ্বিক অর্থনৈতিক পূর্বাভাস প্রতিবেদনে স্ট্যাগফ্লেশনের আসন্ন বিপদ নিয়ে সতর্ক করেছেন।

ডেভিড ম্যালপাস বলেন, ‘বিশ্বের বেশির ভাগ অঞ্চলে দুর্বল বিনিয়োগের কারণে প্রবৃদ্ধির নিম্নহার পুরো দশকজুড়ে অব্যাহত থাকতে পারে। এ ছাড়া বহু দেশে মুদ্রাস্ফীতি এখন বহু-দশকের মধ্যে সর্বাধিক হারে চলমান। এবং সরবরাহের গতি মন্থর থাকবে বলে ধারণা করা হচ্ছে। যে কারণে মুদ্রাস্ফীতি দীর্ঘদিন জারি থাকার ঝুঁকি রয়েছে।’

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ