আন্তর্জাতিক

পাকিস্তানে বাস খাদে পড়ে নিহত ২২

 পাকিস্তানে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২২। ছবি:সংবাদমাধ্যম ডন থেকে নেওয়া
পাকিস্তানে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২২। ছবি:সংবাদমাধ্যম ডন থেকে নেওয়া

পাকিস্তানে একটি বাস খাদে পড়ে নারী ও শিশুসহ কমপক্ষে ২২ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন।

বুধবার ( ৮ জুন) স্থানীয় সময় সকালে বাসটি কয়েকশ ফুট গভীর খাদে পড়ে যায়।

একজন কর্মকর্তার বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।

পাকিস্তানের সংবাদমাধ্যম ডন জানায়, পাকিস্তানের বেলুচিস্তানের কিল্লা সাইফুল্লাহর কাছে যাত্রীবাহী বাসটি খাদে পড়ে। এতে ২২ জন নিহত হন ও এক শিশু আহত হয়। ঝব জেলাটি সমুদ্রপৃষ্ঠ থেকে ১ হাজার ৫৭২ মিটার ওপরে অবস্থিত।

বেলুচিস্তানের ঝব জেলার উপকমিশনার হাফিজ মুহাম্মদ কাসিম ডনকে বলেন, ২৩ জন যাত্রী নিয়ে লরালাই থেকে ঝবের উদ্দেশে যাত্রা শুরু করেছিল বাসটি। আখতারজাইয়ের সামনে পৌঁছালে বাসটি নিচে পড়ে যায়। এতে ২২ জন নিহত হন।

দুর্ঘটনায় নিহত সব যাত্রীর মরদেহ কিল্লা সাইফুল্লাহ জেলার সদর হাসপাতালে নেওয়া হয়েছে। নিহতদের মধ্যে পাঁচ শিশু, পাঁচ নারী ও ১১ জন পুরুষ রয়েছে। আহত এক শিশু চিকিৎসাধীন রয়েছে।

পাকিস্তানের প্রেসিডেন্ট ড. আরিফ আলভি এ প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ