আন্তর্জাতিক

চীনে ভারী বর্ষণে ১০ জনের মৃত্যু, নিখোঁজ ৩

চীনের হুনান প্রদেশে ভারী বর্ষণের কারণে ১০ জনের মৃত্যু হয়েছে। ছবি : সংগৃহীত
চীনের হুনান প্রদেশে ভারী বর্ষণের কারণে ১০ জনের মৃত্যু হয়েছে। ছবি : সংগৃহীত

চীনে ভারী বর্ষণে ১০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া, নিখোঁজ রয়েছেন আরও তিন জন। এতে ২ হাজার ৭০০-এর বেশি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে।

ভারী বর্ষণের কারণে ১০ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া, এখনো তিন জন নিখোঁজ রয়েছে বলে জানিয়েছেন হুনানের প্রাদেশিক কর্মকর্তা লি দাজিয়ান।

প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির হুনান প্রদেশে গত ১ জুন থেকে ভারী বর্ষণ শুরু হয়েছে। এতে এখন পর্যন্ত প্রদেশটির ওই অঞ্চল থেকে ২ লাখ ৮৬ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে।

প্রদেশটির সরকার আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছে, ভারী বর্ষণে নদী ও হ্রদের পানির উচ্চতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। পুরো প্রদেশ এই দুর্যোগ প্রতিরোধে সক্রিয়ভাবে সাড়া দিচ্ছে এবং প্রতিরোধের জন্য সর্বাত্মক প্রচেষ্টা করছে।

দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে বলা হয়েছে, বৃষ্টিপাত হুনান প্রদেশের প্রায় সব এলাকায় প্রভাব ফেলেছে। স্থানীয় কয়েকটি আবহাওয়া স্টেশন তাদের এলাকায় রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছে বলে জানিয়েছে। এই বৃষ্টিপাতে ১ কোটি ৭৯ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রশাসন ক্ষতিগ্রস্ত এলাকায় তাঁবু, ভাঁজ করা যায় এমন বিছানা, খাবার ও পোশাক দিচ্ছে।

আর্দ্র গ্রীষ্মে মধ্য ও দক্ষিণ চীনে প্রায়ই ভারী বৃষ্টি হয়। এতে ওই সব এলাকায় প্রায়ই বন্যা দেখা দেয়। চীন এক দশকের মধ্যে গত বছর সবচেয়ে ভয়াবহ বন্যার সম্মুখীন হয়েছিল। এতে ৩০০ জনেরও বেশি মানুষ মারা গিয়েছিল।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ