আন্তর্জাতিক

প্রচণ্ড রোদে হাত-পা বেঁধে শিশুকে মায়ের শাস্তি

শিশুকে মায়ের শাস্তি
শিশুকে মায়ের শাস্তি

ভারতের রাজধানী দিল্লিতে ৫ বছরের শিশুকে তার মা হাত-পা বেঁধে নির্মম শাস্তি দিয়েছে। আর এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগােযোগমাধ্যমে ভাইরাল হয়ে যাওয়ার পর দিল্লি পুলিশ পরিবারটিকে শনাক্ত করে। পরে জানা যায়, হোমওয়ার্ক ঠিকভাবে না করায় শিশুটির মা এই শাস্তি দিয়েছেন।

প্রচণ্ড রোদের মাঝে তাকে ফেলে রাখা হয়েছে ভবনের ছাদে। জ্বলন্ত সূর্যের তাপ থেকে বাঁচতে ৫ বছরের শিশুটি আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। কিন্তু কোনোভাবেই হাত-পায়ের রশি খুলতে পারছে না। সূর্যের প্রখর তাপে চামড়া পুড়ে যাচ্ছে। সহ্য করতে না পেরে চিৎকার করে কান্না শুরু করে সে।

প্রথমে সামাজিক যোগাযোগমাধ্যমে বলা হয়, ভিডিওটি কারাওয়াল নগর এলাকার। গত ২ জুন এই ঘটনা ঘটেছে। কিন্তু পুলিশ তদন্তে গিয়ে সেখানে এ ধরনের কোনও ঘটনার প্রমাণ পায়নি। পরে পুলিশ জানতে পারে, মর্মান্তিক এই ভিডিও দিল্লির খাজুরি খাস এলাকার।

পুলিশি জিজ্ঞাসাবাদে শিশুটির মা বলেছেন, স্কুলের হোমওয়ার্ক সম্পূর্ণ না করায় মেয়েকে ‌‘মাত্র ৫ থেকে ৭ মিনিট’ ওই শাস্তি দিয়েছেন তিনি।

২৫ সেকেন্ডের এই ভিডিওটি পাশের একটি ভবন থেকে ধারণ করেছিলেন এক নারী। ভিডিওতে তাকে বলতে শোনা যায়, শিশুটিকে দুপুর ২টার দিকে তপ্ত রোদের মাঝে ছাদে ফেলে রেখে গেছে তার মা। পরে দিল্লি পুলিশ এক টুইট বার্তায় জানায়, এই ঘটনায় যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

ভিডিওটি প্রথম যখন টুইটারে ছড়িয়ে পড়ে, তখন অনেকে এই ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। কিন্তু যখন জানা যায়, শিশুটির মা তাকে এই সাজা দিয়েছেন, তখন তারা বিস্ময় প্রকাশ করেন। অনেকে এই ঘটনাকে ‘অমানবিক’ বলে অভিহিত করেছেন এবং ওই নারীকে কাউন্সেলিংয়ের পরামর্শ দেন।

তবে কেউ কেউ ওই মাকে রশিতে বেঁধে একইভাবে ছাদের ওপর ফেলে রাখার দাবি জানিয়েছেন, যাতে তিনি মেয়ের কষ্ট বুঝতে পারেন।

সূত্র: এনডিটিভি।

দেশটিভি/আইআর
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ