মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে অবমাননাকর মন্তব্য করায় বিজেপি নেত্রী নূপুর শর্মার বিরুদ্ধে মামলা হয়েছে। বৃহস্পতিবার (৯ জুন) ভারতের ইংরেজি গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
মামলায় তার বিরুদ্ধে সমাজের শান্তি বিনষ্ট, অস্থিতিশীলতা তৈরি এবং বিদ্বেষ ছড়ানোর অভিযোগ তোলা হয়। বিজেপির এই নেত্রী ছাড়াও আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।
দুই নেতা-নেত্রীর অবমাননাকর মন্তব্যের ব্যাপারে প্রথমে নিশ্চুপ ছিল বিজেপি ও ভারত সরকার। দেশ-বিদেশে সমালোচনার ঝড় উঠলে বিজেপি ও ভারত সরকার নড়েচড়ে বসে। নূপুরকে সাময়িক ও জিন্দালকে স্থায়ীভাবে দল থেকে বহিষ্কার করে বিজেপি।
দেশটিভি/এএম
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: