পাকিস্তানের জনপ্রিয় টিভি ব্যক্তিত্ব ও রাজনীতিক আমির লিয়াকত (৫০) আর নেই (ইন্না...রাজেউন)। পাকিস্তানের ডন ও জিও টিভি অনলাইন বৃহস্পতিবার (৯ জুন) এ খবর জানিয়েছে।
করাচির খুদান কলোনিতে নিজ বাড়িতে তাঁকে অচেতন অবস্থায় পাওয়া যায়। পরে হাসপাতালে নেওয়ার পথে আমির লিয়াকতের মৃত্যু হয়। পুলিশ বলছে, ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
গতকাল বুধবার রাতে বুকে ব্যথা উঠলেও হাসপাতালে যেতে অস্বীকৃতি জানান পাকিস্তানের জনপ্রিয় ব্যক্তিত্ব আমির লিয়াকত হুসাইন।
সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআইয়ের টিকেটে তিনি এমএনএও নির্বাচিত হয়েছিলেন।
পাকিস্তানের পার্লামেন্টে অধিবেশন চলাকালে সাবেক এমএনএ আমির লিয়াকতের মৃত্যুর খবর পেয়ে বিকেল ৫টা পর্যন্ত অধিবেশন মুলতবি ঘোষণা করেন স্পিকার রাজা পারভেজ আশরাফ।
ব্যক্তিজীবনে তিন বার বিয়ে করেছিলেন আমির লিয়াকত হুসাইন। সর্বশেষ গত মাসে তৃতীয় স্ত্রী দানিয়া শাহ তাঁকে ডিভোর্স দেন।