আন্তর্জাতিক

মৃত্যুদণ্ড বাতিল করবে মালয়েশিয়া

ফাইল - ছবি
ফাইল - ছবি

বাধ্যতামূলক মৃত্যুদণ্ড বাতিল করে বিকল্প সাজার ব্যবস্থা করবে মালয়েশিয়া। শুক্রবার দেশটির সরকার এই ঘোষণা দিয়েছে। এই অঞ্চলের ক্ষেত্রে এটি বিরল প্রগতিশীল পদক্ষেপ হিসেবে অভিহিত করেছে মানবাধিকার গ্রুপগুলো।

মালয়েশিয়ার আইনমন্ত্রী ওয়ান জুনাইদি তুয়ানকু জাফর এক বিবৃতিতে বলেছেন, মারাত্মক অপরাধের জন্য বাধ্যতামূলক মৃত্যুদণ্ডের বদলে আদালতের নির্দেশনায় ‘বিকল্প সাজা’র ব্যবস্থা করা হবে।

মালয়েশিয়ার আইনমন্ত্রী বলেন, ‘এতে ফৌজদারি বিচার ব্যবস্থার উন্নতিতে দেশের নেতৃত্বের স্বচ্ছতা প্রতিফলিত হয়েছে, সব পক্ষের অধিকার সুরক্ষিত এবং নিশ্চিত করা নিশ্চিত করার উপর সরকারের জোর প্রতিফলিত হয়েছে।’

ওই বিবৃতিতে বলা হয়, এজন্য সংশ্লিষ্ট আইন সংশোধন করা হবে। মাদক সংক্রান্তসহ যেসব অপরাধের জন্য মৃত্যুদণ্ডের বিধান রয়েছে সেগুলোর জন্য বিকল্প সাজা কী হতে পারে তা নির্ধারণে আরও গবেষণা করা হবে।

দক্ষিণপূর্ব এশিয়ার অনেক দেশের মতো মালয়েশিয়ার মাদক আইন অত্যন্ত কঠোর। পাচারকারীদের জন্য সর্বোচ্চ শাস্তির বিধান রয়েছে।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ