আন্তর্জাতিক

শর্ত সাপেক্ষে দুয়ার খুলল জাপান

ফাইল - ছবি
ফাইল - ছবি

টানা দু'বছর বন্ধ থাকার পর পর্যটকদের জন্য দুয়ার খুলল জাপান।

করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে ২০২০ সালে থেকে কড়াকড়ির পথে হাঁটে জাপান। তাই পর্যটক চলাচলেও আসে নানা বিধি-নিষেধ। করোনার ধকল অনেকটা সামলে ওঠায় বিধি-নিষেধও শিথিল করেছে সূর্যোদয়ের দেশটি।

আজ শুক্রবার থেকে বিদেশি পর্যটকদের জন্য জাপানের বিমানবন্দরগুলো খুলে দেওয়া হয়েছে। কার্যত বিশ্বের ৯৮টি দেশের পর্যটকরা এখন জাপান ভ্রমণ করতে পারবে।

জাপান সরকার ইতোমধ্যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, দক্ষিণ কোরিয়া, ইন্দোনেশিয়া এবং থাইল্যান্ডসহ ৯৮টি দেশের পর্যটকদের ভিসা ইস্যু করছে।

জুনের শেষ নাগাদ বিশ্বের সব দেশের পর্যটকদের জন্য দুয়ার খুলে দেওয়ার পরিকল্পনা আছে জাপানের।

তবে জাপান ভ্রমণ করতে হলে পর্যটকদের থাকতে হবে স্বাস্থ্য বীমা, ঘরের বাইরে পড়তে হবে মাক্স।

এছাড়া পর্যটকদের মানতে হবে বদ্ধ জায়গা, ভিড় বা জনাকীর্ণ এলাকা ও সংস্পর্শে আসার বিষয়টি এড়িয়ে চলতে হবে।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ