আন্তর্জাতিক

সংকটাপন্ন অবস্থায় পারভেজ মোশাররফ

পারভেজ মোশাররফ
পারভেজ মোশাররফ

পাকিস্তানের সাবেক সেনাশাসক পারভেজ মোশাররফের মৃত্যুর গুজব নাকচ করেছে তাঁর পরিবার ও দল। তবে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে সাবেক এই প্রেসিডেন্টের অবস্থা সংকটাপন্ন।পাকিস্তানের পত্রিকা ডন সূত্রে জানা যায়, তিন সপ্তাহ হাসপাতালে থাকার পর এখন তিনি বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন।

গতকাল শুক্রবার এক বিবৃতিতে মোশাররফের নিজের টুইটারে পরিবার জানিয়েছে, ‘তাঁকে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়নি। শারীরিক জটিলতার কারণে শেষ তিন সপ্তাহ তিনি হাসপাতালে ভর্তি ছিলেন। এই সংকটাপন্ন অবস্থা থেকে সেরে ওঠা সম্ভব নয়। তাঁর শরীরের অঙ্গপ্রত্যঙ্গগুলো ঠিকমতো কাজ করছে না।’

পাকিস্তানের সাবেক সেনাপ্রধানের ‘দৈনন্দিন জীবনযাপনে স্বাচ্ছন্দ্যের জন্য’ সবার কাছে দোয়া চেয়েছে পরিবার।

সামাজিক যোগাযোগমাধ্যমে সাবেক এই জেনারেলের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। এ নিয়ে পাকিস্তান ও ভারতের কয়েকটি সংবাদমাধ্যম খবরও প্রকাশ করে। পরে মোশাররফের মৃত্যুর গুজব নাকচ করে এই বিবৃতি দেয় পরিবার।

জেনারেল পারভেজ মোশাররফ ১৯৯৯ থেকে ২০০৮ সাল পর্যন্ত পাকিস্তান শাসন করেন। ২০০৭ সালে সংবিধান স্থগিত করার জন্য রাষ্ট্রদ্রোহের মামলার মুখোমুখি হয়েছিলেন তিনি। পারভেজ মোশাররফ ২০১৬ সাল থেকে দুবাইতে বসবাস করছেন।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ