আন্তর্জাতিক

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক

মানবাধিকার-গণতন্ত্র নিয়ে মার্কিন দূতাবাসের মিডিয়া নোট

মার্কিন দূতাবাস
মার্কিন দূতাবাস

মানবাধিকার, স্বাধীনতা ও গণতন্ত্র নিয়ে মিডিয়া নোট দিল ঢাকার মার্কিন দূতাবাস।

শনিবার (১১ জুন) দূতাবাসের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোনো প্রকার বাধা ও ভয়ভীতি ছাড়াই সকল দেশের প্রতিটি মানুষ মানবাধিকার প্রচারের মুক্ত হওয়া উচিত।

আইনের শাসন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন, মত প্রকাশের স্বাধীনতা এবং স্বাধীন সংবাদমাধ্যম হলো সুস্থ গণতন্ত্রের ভিত্তি, যা সকলের অধিকার।

‘ভোট দেওয়া, দুর্নীতির রোধ, মানবাধিকার অপব্যবহারের তথ্য সংগ্রহ, শান্তিপূর্ণ সমাবেশ সকল সংস্থার মৌলিক নীতিগুলোকে প্রাণবন্ত করে এবং গণতন্ত্রকে রক্ষা করে।’

জাতিসংঘ মানবাধিকার ঘোষণায় নাগরিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা সম্পর্কে প্রত্যয় এবং বহুত্ববাদী সুশীল সমাজ গঠনের কথা বলা হয়েছে। ১৯৯৮ সালে সাধারণ পরিষদের সর্বসম্মতিক্রমে গৃহীত ঘোষণায় বলা হয়েছে, প্রত্যেকের অধিকার আছে স্বতন্ত্রভাবে এবং একসঙ্গে মানবাধিকারের সুরক্ষা এবং আদায়ের জন্য প্রচার, প্রচেষ্টা এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে মৌলিক স্বাধীনতা রক্ষা করার। এমনই হওয়া উচিত প্রতিশোধের ভয় ছাড়াই সে মানবাধিকার প্রচার করবে।

দেশটিভি/এএম
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ