একটি যাত্রীবাহী বাস আটকে বাসের জানলা দিয়ে শুঁড় ঢুকিয়ে খাবারের তল্লাশি চালায়। কিন্তু বাসের জানালা বন্ধ করে দেওয়ায় রেগেমেগে বাসটিকেই গায়ের জোরে ধাক্কাতে থাকে হাতিটি। শনিবার সকালে ভারতের ঝাড়গ্রাম জেলার জামবনি ব্লকের পড়াডিহা এলাকায় এই ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে স্থানীয় গণমাধ্যম গুলো।
ধীর পায়ে বাসের দিকে এগিয়ে যাচ্ছে একটি হাতি। তাকে দেখে দাঁড়িয়ে পড়ে চলন্ত বাসটি। হাতিটি বাসের পাশে দাঁড়িয়ে জানালা দিয়ে শুঁড় দিয়ে খাবার চাচ্ছিলো।
বাসে কোনো খাবার পায়নি সে। বেশ কিছুক্ষণ ঠেলাঠেলির পর রামলাল বুঝতে পারে যে, এখানে কিছুই মিলবে না। তাই আবার বাসটিকে ছেড়ে রাস্তা ধরে এগোতে থাকে। কিছুক্ষণ ঘোরাফেরা করার পর আবার জঙ্গলেই ফিরে যায় হাতিটি। সকাল-সকাল এলাকায় হাতি ঢুকে পড়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়।
দেশটিভি/আইআর
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: