আন্তর্জাতিক

সমুদ্রের তলদেশে সোনাভর্তি জাহাজের সন্ধান

সোনাভর্তি জাহাজ
সোনাভর্তি জাহাজ

কলম্বিয়ার উপকূলে সম্প্রতি বিখ্যাত জাহাজ সান জোসে গ্যালিয়নের ধ্বংসাবশেষের পাশেই স্বর্ণভর্তি দুই জাহাজের সন্ধান মিলেছে। ওই জাহাজ দুটিতে প্রায় ১৭ বিলিয়ন ডলার মূল্যের সোনা ছিলো। দ্য নিউজউইক সাময়িকীতে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ওয়াংশিংটন পোস্ট জানায়, দূর নিয়ন্ত্রিত যান থেকে ধারণ করা ভিডিওতে সান জোসে গ্যালিয়নের মূল ধ্বংসাবশেষের কাছে দেখা যায় আরও দুটি জাহাজ। ওই দুই জাহাজই দুইশ’ বছরের পুরনো বলে ধারণা করা হচ্ছে।

নিউজউইক জানায়, সমুদ্রের নিচে বহু শতাব্দী কাটানোর পরেও জাহাজগুলোর একটির সামনের অংশ ভালোভাবে সংরক্ষিত রয়েছে বলে ছবিতে দেখা গেছে। বিভিন্ন ধরনের মাটির পাত্র ছাড়াও সমুদ্রের তলদেশে একটি কামানও দেখা গেছে।

ওয়াংশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, সমুদ্রের তলদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা গেছে নীল ও সবুজ রঙের ছবিগুলোতে সোনার মুদ্রা, মৃৎপাত্র এবং অক্ষত চীনামাটির কাপ।

প্রতিবেদনে আরও বলা হয়, স্প্যানিশ সরকারেরে প্রকাশ করা নতুন ফুটেজে ওই জাহাজের ধ্বংসাবশেষের মধ্যে বিভিন্ন মূল্যবানসামগ্রী দেখা গেছে। ব্রিটিশরা ১৭০৮ সালে সান জোসে গ্যালিয়ন ডুবিয়ে দেয়। ২০১৫ সালে ওই জাহাজটির সন্ধান পাওয়া যায়।

দেশটিভি/আইআর
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ