আন্তর্জাতিক

বেয়াড়া স্বামীকে বিশেষ থেরাপি

 আদালত
আদালত

ইকুয়েডর দেশটিতে যেসব পুরুষ কোনো নারীকে নির্যাতনের দায়ে অভিযুক্ত হন, আদালত সেই পুরুষদের কিছু শাস্তি দেয়। সংশোধনের জন্য বিশেষ থেরাপি দিয়ে থাকে মেন্স ক্লাব ফর গুড ট্রিটমেন্ট। খবর এএফপির।

বেয়াড়া স্বামীকে দেওয়া হবে বিশেষ কিছু থেরাপি। যার ফলে তিনি আর কখনও তার স্ত্রী, বান্ধবী কিংবা পরনারীর প্রতি রূঢ় আচরণ করবে না। আর এ থেরাপি দিতে হবে মাত্র ২০ দিন। এই থেরাপি দিয়ে থাকে মেন্স ক্লাব ফর গুড ট্রিটমেন্ট। ইকুয়েডরের কুইটো শহরে ২০১০ সালে প্রতিষ্ঠিত ক্লাবটি মূলত পুরুষ সংশোধনী কেন্দ্র।

ক্লাবের ভেতরে সারিবদ্ধ কয়েকজন পুরুষ দু’হাত উপরে তুলে গভীর শ্বাস ধরে রেখেছেন, আর কয়েক সেকেন্ড পর ‘আহ’ শব্দ করে শ্বাস ছেড়ে দিচ্ছেন। এ যোগ ব্যায়ামও থেরাপির একটি অংশ। আদালত নির্দেশিত ব্যক্তিদের বাইরেও অনেক পুরুষ এখানে স্বেচ্ছায় প্রশিক্ষণ নিতে আসেন।

ইকুয়েডর এমন একটি দেশ; যেখানে ১৫ থেকে ৪৯ বছর বয়সি ৬৫ শতাংশ নারী সহিংসতার শিকার হন। ইউকুয়েডরের প্রসিকিউটরের কার্যালয় জানিয়েছে, ২০১৪ থেকে চলতি বছরের মে পর্যন্ত ৫৫১টি নারী সহিংসতার ঘটনা ঘটেছে। মেন্স ক্লাব ফর গুড ট্রিটমেন্ট এই দুষ্কর্মের হার কমাতে সচেষ্ট রয়েছে। ২০ দিনের কোর্সটি সেশন টু সেশন ভাগ করা। পুরুষদের আত্মসম্মান ও সম্পর্ক উন্নয়নে আচরণ এবং মনোভাব পরিবর্তনে প্রশিক্ষণ দিয়ে থাকে ক্লাবটি।

প্রশিক্ষণ নিতে আসা পুরুষদের বয়স ৩০ থেকে ৬০ এর মধ্যে। অফিসের কেরানি থেকে কারখানার শ্রমিক সবাই আসেন এখানে। ক্লাবের সমন্বয়কারী রবার্তো মনকায়ো জানান, প্রতিষ্ঠার পর থেকে ক্লাবটি ৫৪৫ জন পুরুষকে প্রশিক্ষণ দিয়ে ভালো হতে সহযোগিতা করেছে। প্রশিক্ষণপ্রাপ্তদের কেউ নারী নির্যাতনের পুনরাবৃত্তি করেনি।

শ্বাস-প্রশ্বাস ব্যায়াম সিরিজ শেষ হলে শুরু হয় শব্দখেলা। প্রথমত অধৈর্য, অলসতা এবং বিরক্তি; দ্বিতীয়ত শ্রদ্ধাশীলতা, সততা, ধৈর্য আনুগত্য; তৃতীয়ত বৈষম্য, একাকিত্ব এবং নিজের সন্তানের ক্ষতি শব্দগুলো প্রশিক্ষণ নিতে আসা পুরুষদের মগজে গেঁথে দেওয়া হয়।

দেশটিভি/আইআর
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ