আন্তর্জাতিক

রাশিয়ার সাথে যুদ্ধে ১০ হাজার সেনা হারিয়েছে ইউক্রেন

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ

এখনো পর্যন্ত রাশিয়ার সঙ্গে যুদ্ধে ইউক্রেনে ১০ হাজার সেনা নিহত হয়েছে। গত ২৪ ফেব্রুয়ারি দেশটিতে হামলা চালায় রাশিয়া। তখন থেকে এ পর্যন্ত ১০ হাজার সেনার মৃত্যু হয়েছে বলে কিয়েভের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে বলে খবর প্রকাশ করেছে বিবিসি।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপদেষ্টা ওলেক্সি আরেস্টোভিচ সামাজিক মাধ্যমে এক সাক্ষাৎকারে এ তথ্য নিশ্চিত করেন। তাকে প্রশ্ন করা হয়েছিল যে, যুদ্ধের একশ দিনে ইউক্রেন কত সেনা হারিয়েছে।

ইউক্রেনের পক্ষ থেকে বলা হয়, প্রতিদিনই প্রায় একশজন করে সেনা হারাচ্ছে ইউক্রেন। এছাড়া আরও কয়েকশ সেনা আহত হয়েছে।

ওলেক্সি আরেস্টোভিচ দাবি করেছেন যে, ইউক্রেনের সঙ্গে যুদ্ধে রাশিয়ার ক্ষতি কয়েকগুণ বেশি। ইউক্রেন সরকার বলছে, যুদ্ধে রাশিয়া ৩০ হাজারের বেশি সেনা হারিয়েছে।

এদিকে ইউক্রেনের যুদ্ধ-বিধ্বস্ত মারিউপোল শহরে এবার কলেরার প্রাদুর্ভাব শুরু হয়েছে। বোমা হামলায় ক্ষতিগ্রস্ত ওই বন্দর নগরীর মেয়র বলেছেন, স্যানিটেশন ব্যবস্থা ভেঙে পড়েছে এবং কিছু কূপে মৃতদেহ পড়ে থাকায় দূষণ ছড়াচ্ছে। এই দূষণ থেকেই ডায়রিয়া এবং কলেরার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। খবর আল জাজিরার।

মারিউপোল শহরে রাশিয়ার হামলায় ইতোমধ্যেই প্রায় ২০ হাজার বাসিন্দা নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এর মধ্যেই ডায়রিয়া এবং কলেরায় আরও কয়েক হাজার মানুষের মৃত্যু হতে পারে বলে টেলিভিশনে দেওয়া এক ভাষণে আশঙ্কা প্রকাশ করেছেন ওই শহরের মেয়র ভাদিম বয়চেনকো।

তিনি জাতিসংঘ এবং রেড ক্রসের আন্তর্জাতিক কমিটিকে একটি মানবিক করিডোর প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন, যেন অবশিষ্ট বাসিন্দারা নিরাপদে শহর ছেড়ে যেতে পারেন। এখনও ওই শহর নিয়ন্ত্রণ করছে রাশিয়া।

দেশটিভি/আইআর
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ