আন্তর্জাতিক

অস্ত্র আইন কঠোর করার দাবিতে যুক্তরাষ্ট্রে বিক্ষোভ

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বড় ধরনের দুটি বন্দুক হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে কঠোর কঠোর অস্ত্র আইনের দাবিতে যুক্তরাষ্ট্র জুড়ে মিছিল-সমাবেশ করেছেন হাজার হাজার বিক্ষোভকারী। খবর বিবিসির।

শনিবারের (১১ জুন) ওই মিছিলে অংশগ্রহণকারীরা ‘গুলি থেকে মুক্তি চাই’স্লোগান সম্বলিত প্লেকার্ড বহন করেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও বিক্ষোভকারীদের সমর্থন করেছেন। এবং তিনি কংগ্রেসকে আগ্নেয়াস্ত্র সুরক্ষা আইন পাস করার আহ্বান জানিয়েছেন।

বিবিসি বলছে, তা সত্ত্বেও রিপাবলিকানদের কারণে যুক্তরাষ্ট্রে আগ্নেয়াস্ত্র আইনে পরিবর্তন হওয়ার সম্ভাবনা কম।

গত ২৪ মে যুক্তরাষ্ট্রের টেক্সাসের ইউভালদে শহরের রব এলিমেন্টারি স্কুলে এক বন্দুকধারীর গুলিতে ১৯ শিশু এবং দুজন প্রাপ্তবয়স্ক নিহত হয়।

এর দিন কয়েক আগে নিউইয়র্কের বাফেলো এলাকায় আরেক বন্দুক হামলার ঘটনায় ১০ জন নিহত হয়। এ দুটি ঘটনায় যুক্তরাষ্ট্রে আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণের বিষয়ে প্রশাসনের পদক্ষেপ নেওয়ার দাবি জানাচ্ছে সাধারণ জনগণসহ বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠান।

শনিবার যুক্তরাষ্ট্রের আগ্নেয়াস্ত্র নিরাপত্তা বিষয়ক সংগঠন ‘মার্চ ফর আওয়ার লাইভস’ (এমএফওএল) দেশজুড়ে প্রায় ৪৫০টি সমাবেশের পরিকল্পনা করেছিল। পার্কল্যান্ড স্কুলের ২০১৮ সালের গণগুলি থেকে বেঁচে যাওয়া ব্যক্তিরা সংগঠনটির প্রতিষ্ঠাতা।

সংগঠন টি বলেছে, সাধারণ মানুষ যেখানে নিয়মিত বন্দুক হামলায় প্রাণ হারাচ্ছে, তখন রাজনীতিকদের হাত-পা গুটিয়ে বসে থাকতে দেওয়া হবে না।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ